‘দিল হ্যায় কি মানতা নেহি’ সেটে পূজাকে কেন ধমকাতেন মহেশ ভাট?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের জনপ্রিয় পরিচালক মহেশ ভাট এবং অভিনেত্রী পূজা ভাটের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি একটি রিয়্যালিটি শো-তে পূজা ভাট জানান, ‘দিল হ্যায় কি মানতা নহি’ ছবির শুটিং চলাকালীন সেটে তাঁকে মাঝেমধ্যেই “শাট আপ” বলে চুপ করিয়ে দিতেন তাঁর বাবা মহেশ ভাট।

১৯৯১ সালের সুপারহিট রোম্যান্টিক কমেডি ‘দিল হ্যায় কি মানতা নেহি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন মহেশ ভাট ও পূজা ভাট। ছবিতে পূজার বিপরীতে ছিলেন আমির খান। সিনেমাটি সেই সময়ে বক্স অফিসে বড় সাফল্য পায় এবং আজও দর্শকদের কাছে জনপ্রিয়। সম্প্রতি ইন্ডিয়ান আইডল-এর একটি বিশেষ পর্বে হাজির হয়ে পুরনো দিনের নানা স্মৃতি ভাগ করে নেন মহেশ ভাট ও পূজা ভাট। সেখানেই পূজা জানান, শুটিং সেটে বাবার কঠোর দিকও তাঁকে দেখতে হয়েছে। তিনি বলেন, যখন সেটে নীরবতা দরকার হতো, তখন অন্যদের মতো ভদ্রভাবে চুপ থাকতে না বলে মহেশ ভাট সরাসরি বলতেন, “পূজা, শাট আপ!” সেই সময় পূজা ভাটের বয়স ছিল মাত্র ১৯ বছর, আর মহেশ ভাট ছিলেন চল্লিশের কোঠায়।

আরও পড়ুন: ফের খড়্গপুর আইআইটি-তে ছাত্রের রহস্যমৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ

 

পূজা ভাট জানান, তিনি নিজেকে ভাগ্যবতী মনে করেন যে মহেশ ভাট তাঁর বাবা এবং পরিচালক দুটোই ছিলেন। তাঁর কথায়, একটি গানের পিছনে বহু মানুষের পরিশ্রম থাকে কেউ গান লেখেন, কেউ সুর করেন, কেউ শুট করেন। অভিনেতারা শুধু ঠিক সময়ে ঠিক জায়গায় থাকার জন্য কৃতিত্ব পেয়ে যান। তিনি আরও বলেন, ছবি হিট হলে কৃতিত্ব অভিনেতারা পান, কিন্তু ছবি ফ্লপ হলে দোষ যায় পরিচালকের ঘাড়ে। তাই তিনি প্রযোজক হিসেবে নিজের কাজ নিয়ে গর্বিত। ‘দিল হ্যায় কি মানতা নহি’ ছবিটি ১৯৩৪ সালের হলিউড ক্লাসিক ‘It Happened One Night’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছিল বলে জানা যায়। ছবির গান, গল্প এবং আমির খান-পূজা ভাটের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করেছিল। আজও ছবিটির গান ও দৃশ্য দর্শকদের নস্টালজিক করে তোলে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ