ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানলেন ‘গজিনি’ ও ‘লগান’ ছবি খ্যাত অভিনেতা প্রদীপ রাম সিংহ রাওয়াত। আজ মঙ্গলবার (৪ অগস্ট) সন্ধ্যায় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে দিয়ে অমৃতলোকের উদ্দেশে রওনা করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। রেখে গিয়েছেন স্ত্রী কল্যাণী রাওয়াত ও দুই সন্তানকে। অভিনেতা যশপাল শর্মা সমাজমাধ্যমে সতীর্থের প্রয়াণ সংবাদ জানিয়েছেন। প্রদীপ সিংহ রাওয়াতের প্রয়াণ সংবাদে শিল্পীমহলে শোকের ছায়া নেমে এসেছে।

 

View this post on Instagram

 

A post shared by Yashpal Sharma (@iyashpalsharma)

১৯৫২ সালের ২১ জানুয়ারি মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্মগ্রহণ করেছিলেন প্রদীপ রাম সিংহ রাওয়াত। ছোট থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট হন। বড় হয়ে অভিনয়কেই  পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। দূরদর্শনে প্রচারিত বিআর চোপড়ার মেগা সিরিয়াল ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৮৫ সালে হিন্দি  ছবি ‘আতিবার’-এ পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ছবিতেও অভিনয় করেছিলেন। বলা যেতে পারে, তিনি ছিলেন এক পরিচিত মুখ। ২০০৫ সালে তামিল চলচ্চিত্র ‘গজিনি’-তে এক ভয়ঙ্কর খলনায়কের চরিত্রে অভিনয়ের সুবাদে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তাঁর অভিনয় এতটাই সমাদৃত হয়েছিল যে, ২০০৮ সালে ছবিটির হিন্দি পুনর্নির্মাণেও আমির খানের বিপরীতে একই চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে পুনরায় নেওয়া হয়েছিল।

২০০১ সালে আশুতোষ গোওয়ারিকরের দেশপ্রেমের ছবি ‘লগান’-এ আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন প্রদীপ রাওয়াত। ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম ছিল দেবী সিংহ সোধি। ২০০৪ সালে তেলুগু ছবি ‘সি’-তে খলনায়কের চরিত্রে দুর্দান্ত  অভিনয়ের জন্য ফিল্মফেয়ার-সহ একাধিক পুরস্কারও পেয়েছিলেন।

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, আন্দুলে বিক্ষোভ গ্রামবাসীদের

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা