হিন্দি ওয়েবফিল্মে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রকাশিত নায়কের প্রথম লুক

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছর অর্থাৎ ২০২১ সাল থেকেই শোনা গিয়েছিল যে, বলিউডে ফের পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও বলিউডে বেশ কয়েকটি কাজ করেছেন নায়ক এর আগেও, যার মধ্যে রয়েছে, ‘সাংহাই’ ও ‘আঁধিয়া’। টলিউডের সুপারস্টার তিনি। বলা ভাল, উত্তম কুমারের পর মহানায়কের খেতাব যদি ফের কেউ পায়, তিনি হলেন টলিপাড়ার বুম্বা-দা। টলি হোক বা বলি প্রত্যকটি ছবিতেই যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেন নায়ক। তাঁর অভিনয় শুধু এই জন্মে নয়, আগামী কয়েক প্রজন্ম মনে রাখবে।

তবে বলিউডের বিষয়ে ভীষণই নিখুঁত।বরাবরই বলিউডে বেছে বেছে কাজ করেন নায়ক। ফের একবার বলিউডে বুম্বা দা। তবে এবার সিনেমা নয়, বলিউড ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করতে চলেছেন নায়ক। অবশ্য বলাই বাহুল্য, কাহিনী অনুযায়ী তিনি অভিনয় বেছে নিয়েছেন এই ওয়েবসিরিজের। সিরিজের নাম, জুবলি (Jubilee)। তবে এবার প্রসেনজিৎ-এর বলিউড সফর হতে চলেছে, তিনি নিজেই শোনাবেন স্বাধীনতার পরবর্তী বলিউড তৈরির ইতিহাস।

 

View this post on Instagram

 

A post shared by amazon prime video IN (@primevideoin)

এই ছবিতে থাকবেন, অদিতি রাও হায়দরি ও অপারশক্তি খুরাণা, Wamiqa Gabbi। ছবির পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। ছবির চিত্রনাট্যে তৈরি করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে ও সৌমিক সেন। ছবির গল্প বলছে, স্বাধীনতার পরবর্তী সময়ে একরাশ স্বপ্ন নিয়ে তৈরি হয় এই বলিউড বিনোদন জগত, সুতরাং বলিউডের ইতিহাসকে তুলে ধরবে এই ছবি। যদিও পুরোটাই কাল্পনিক। ইতিমধ্যেই এই ছবিতে প্রসেনজিৎ-এর অভিনেতার প্রথম লুক আনা হয়েছে ‘Amazon Prime’ ওটিটি প্ল্যাটফর্ম থেকে। তবে এখন ওটিটি প্ল্যাটফর্মে জায়গা করে নিচ্ছেন বলিউডের একাধিক খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রীরা। তাই এই যাত্রায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নতুন নয়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২