মার্কিন যুক্তরাষ্ট্রের আর বনি গ্যাব্রিয়েল হলেন ‘মিস ইউনিভার্স 2023’

আমি ফ্যাশনকে আরও উন্নত করার জন্য শক্তি হিসাবে ব্যবহার করি। মানব পাচার এবং গার্হস্থ্য সহিংসতা থেকে বেঁচে যাওয়া নারীদের আমি জামাকাপড় সেলাইয়ের ক্লাস শেখাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে প্রতীক্ষার অবসান। রবিবার সকালে ছিল অনুষ্ঠিত ৭১ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। যেখানে বিজয়ীর মুকুট একেবারে ছিনিয়ে নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী আর বনি গ্যাব্রিয়েল। বিজয়ীকে সেরার সেরা মুকুট পরিয়ে দিয়েছেন, মিস ইউনিভার্স ২০২১ হরনাজ সান্ধু। প্রতিযোগিতার ৭১ তম সংস্করণে, দ্বিতীয় স্থান অধিকার করেছেন ভেনেজুয়েলার আমান্ডা দুদামেল। দ্বিতীয় রানার আপ হয়েছেন, ডমিনিকান প্রজাতন্ত্রের আন্দ্রেনা মার্টিনেজ। এদিন বিশ্বসুন্দরীর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে নিউ অর্লিন্সের আর্নেস্ট এন. মরিয়াল কনভেনশন সেন্টারে। সারা বিশ্ব থেকে মোট ৮০ টির বেশি প্রতিযোগী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। যেখানে ভারত থেকে প্রতিনিধিত্ব করেন, ২৫ বছর বয়সী দিভিতা রাই। যিনি শীর্ষ ১৬ তম স্থান দখল করেছিলেন, কিন্তু সেমি ফাইনাল থেকেই ছিটকে যান দিভিতা।

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে দেশকে প্রতিনিধিত্ব করার একাধিক ছবি ভাইরাল হয়েছিল দিভিতার। কিন্তু ভারতের অংশগ্রহণ শীর্ষ ১৬ তম স্থানেই সীমাবদ্ধ ছিল। কারণ তিনি শীর্ষ পঞ্চমস্থান অর্জন করতে ব্যর্থ হন। তবুও, তিনি যে, চূড়ান্ত প্রতিযোগিতায় প্রবেশ করেছিলেন সেটাই ভারতকে গর্বিত করে। এদিন মিস ইউনিভার্সের বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের আর বনি গ্যাব্রিয়েলকে একটি জমকালো গাউনে অত্যাশ্চর্য দেখাচ্ছিল। তিনি নিজেকে একটি ক্রিস্টাল-ঢাকা গাউন এবং আকর্ষণীয় গয়নায় মুড়িয়েছিলেন। ২৮ বছর বয়সী মিস ইউনিভার্স আর ‘বনি গ্যাব্রিয়েল, পেশায় হিউস্টন, টেক্সাসের একজন ফ্যাশন ডিজাইনার। তাঁর বাবা ফিলিপিনো, তাঁর মা আমেরিকান। তিনি তাঁর বহুমুখী প্রতিভা, জ্বলন্ত বিকিনিতে অবতীর্ণ হয়ে বিচারকদের প্রতিটি মুহূর্ত মুগ্ধ করেছেন। প্রায় এগারো বছর পর নিজের দেশকে ‘মিস ইউনিভার্স’ খেতাব এনে দিলেন বনি গ্যাব্রিয়েল।

এদিন মিস ইউএসএকে জিজ্ঞাসা করা হয়েছিল, “যদি আপনি মিস ইউনিভার্স জিতে থাকেন তবে আপনি কীভাবে এটিকে প্রদর্শন করবেন?” উত্তরে তিনি বলেছেন, “আমি এটি একটি রূপান্তরকারী নেতা হতে ব্যবহার করব।” বনি গ্যাব্রিয়েল ফ্যাশন ডিজাইনার হিসাবে অত্যন্ত সফল, ১৩ বছর ধরে তিনি এই পেশায় নিযুক্ত। তাঁর কথায়, “আমি ফ্যাশনকে আরও উন্নত করার জন্য শক্তি হিসাবে ব্যবহার করি। মানব পাচার এবং গার্হস্থ্য সহিংসতা থেকে বেঁচে যাওয়া নারীদের আমি জামাকাপড় সেলাইয়ের ক্লাস শেখাই। আমাদের সকলের মধ্যেই কোনো না কোনো বিশেষ দিক রয়ে, যখন আমরা সেই বীজগুলি আমাদের জীবনে অন্য লোকেদের মধ্যে রোপণ করি, তখন আমরা তাঁদের রূপান্তরিত করি এবং আমরা এটিকে পরিবর্তনের বাহন হিসাবে ব্যবহার করি।”

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা