স্মিতার মৃত্যুর পর রেখার প্রেমে পড়েছিলেন রাজ বব্বর? মুখ খুললেন অভিনেতার ছেলে আর্য

এরপর রাজ বব্বর তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু এও শোনা যায়, স্মিতার মৃত্যুর পরেই রেখার প্রেমে পড়েছিলেন রাজ বব্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবীণ অভিনেতা রাজ বব্বর, যিনি প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের স্বামী। অভিনেতা প্রতীক বব্বরের বাবা। যিনি বিবাহিত থাকা অবস্থাতেই স্মিতা পাতিলকে বিয়ে করেছিলেন। তাঁর দুটি বিয়ে ও পারিবারিক সম্পর্ক বছরের পর বছর ধরে খবরের শিরোনামে রয়েছে। সম্প্রতি প্রবীণ অভিনেতার জীবনের আরও একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে। অভিনেতার বড় ছেলে আর্য জানিয়েছেন, তাঁর মা নাদিরা এবং স্মিতার পরেও রাজ বব্বর আরও একটি সম্পর্কে জড়িয়েছিলেন। স্মিতা পাতিলের সঙ্গে খুব অল্প সময় সংসার করতে পেরেছিলেন রাজ বব্বর। শোনা যায়, তাঁদের ছেলে প্রতীক বব্বরের জন্মের সময়েই মৃত্যু হয়েছে স্মিতার। এরপর রাজ বব্বর তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু কথিত আছে, স্মিতার মৃত্যুর পরেই রেখার প্রেমে পড়েছিলেন রাজ বব্বর। এবার এই বিষয়েই মুখ খুললেন আর্য বব্বর।

তিনি জানিয়েছেন, ‘স্মিতা পাতিলের মৃত্যুর পর আমার বাবা জীবনে এগিয়ে গিয়েছিলেন। আরও একটি সম্পর্কে জড়িয়েছিলেন। রেখার সঙ্গে বাবার প্রেমের গুঞ্জন রয়েছে ঠিকই। তবে কে রেখার প্রতি আকৃষ্ট হবে না বলুন তো, সে এত সুন্দর, কে না আকৃষ্ট হবে? আমিও হতাম। তাই সে যদি বাবা সেই সময়ে রেখার প্রতি আকৃষ্ট হয়ে থাকেন, তাহলে এটা অপরাধ নয়। এটা মানবিক। এতে কোনও ভুল নেই।’ রেখা এবং রাজ বব্বর’ আগর তুম না হোতে’, ‘আমিরি গরিবি’,’ইনসাফ কি আওয়াজ’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছিলেন।

আর্যর কথায়, ‘আজ আমার বয়স ৪৪ বছর। ঘটনাটা ঘটেছিল যখন আমার বয়স চার বা পাঁচ। আমার বাবা জীবনে অনেক কিছু অর্জন করেছেন। কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল, আমার বাবার পরকীয়া সম্পর্ক। তিনি প্রেমে পড়েছিলেন, কিন্তু সেই সম্পর্ককে মর্যাদা দিয়েছিলেন। আমরা তখন বিষয়টি জানার পর বাবাকে ছেড়ে দিই। কোনও সন্তানই বাবার পরকীয়ার কথা শুনতে পছন্দ করবে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বিষয়টি মেনে নিয়েছিলাম। তবে স্মিতার মৃত্যুর পর আমার বাবা জুহুতে একটা বাংলো বানিয়ে আমাদের সেখানে থাকতে আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন আমার বয়স তখন নয় বা দশ বছর। তবে স্মিতা জি অনেক আগেই মারা গিয়েছিলেন, যখন আমার বয়স ছিল পাঁচ। তারপরে বাবা আরও এক সম্পর্কে জড়িয়েছিলেন। তিনি রেখা ছিলেন। কিন্তু তাদের বেশিদূর এগোয়নি। আমার মায়ের সঙ্গেও পুনর্মিলন হয়।’ উল্লেখ্য, সন্তান প্রসব পরবর্তী জটিলতায় ৩১ বছর বয়সে ১৯৮৬ সালের ১৩ ডিসেম্বর স্মিতা পাতিল মারা যান। রাজ বব্বর ১৯৭৫ সালে নাদিরাকে বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তান রয়েছে, ছেলে আর্য এবং মেয়ে জুহি। নাদিরার সঙ্গে বিবাহিত থাকা অবস্থাতেই রাজ বব্বর ১৯৮৩ সালে স্মিতা পাতিলকে বিয়ে করেছিলেন।

গাড়ির উপরে গাড়ি, গুরুগ্রামের রাস্তায় অভিনব ‘ডাবল ডেকার’ দেখে থ বাসিন্দারা

‘‌ব্যারাকপুরে বিজেপি কর্মীদের গায়ে হাত তুললে দেখে নেব’‌, কড়া হুঁশিয়ারি কৌস্তভের

গেট বসিয়ে তোলা আদায়! কোন্নগরে বুলডোজার চালিয়ে ভাঙল টোল অফিস

শ্যামনগরে তাজা বোমা, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, ব্যাপক আতঙ্ক এলাকায়

জ্বর, পেটে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি দর্শনা, এখন কেমন আছেন নায়িকা?

স্বরূপনগরে গো-হত্যা বন্ধ এবং জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবি ইমাম-মোয়াজ্জেনদের

নিখুঁত হওয়া চাই, কুরবানির আগে ডেন্টাল কেয়ারে গিয়ে দাঁত তোলা হল ছাগলের

বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ