দীর্ঘদিনের প্রেমিকাকে গোপনে বিয়ে করলেন ‘বিগবস’ প্রতিযোগী রজত দালাল

রবিবার (২৯ মার্চ) তিনি তাঁর ভালোবাসা মানুষকে বিয়ে করেছেন। রজত দালাল, তিনি একজন ফিটনেস প্রশিক্ষক হলেও বিগ বস ১৮-এর মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে করলেন ‘বিগবস ১৮’ এবং ‘দ্য ৫০’-খ্যাত জনপ্রিয় ফিটনেস ইনফ্লুয়েন্সার রজত দালাল। নদীর তীরে একটি বিলাসবহুল রিসোর্টে দীর্ঘদিনের প্রেমিকা কে জমকালোভাবে বিয়ে করলেন রজত দালাল। তাঁর বিয়েতে বাইরের কেউ উপস্থিত ছিলেন না, সম্পূর্ণ অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ সারলেন তিনি। তাঁর স্বপ্নময় বিয়ের ছবিগুলি ভক্তদের চমকে দিয়েছে। বিয়ের কয়েক মাস আগে রজত দালাল তাঁর সম্পর্কের কথা নিশ্চিত করেছিলেন। রবিবার (২৯ মার্চ) তিনি তাঁর ভালোবাসা মানুষকে বিয়ে করেছেন। রজত দালাল, তিনি একজন ফিটনেস প্রশিক্ষক হলেও বিগ বস ১৮-এর মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পান। তাঁর বিয়ের ছবিগুলি অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ছে। রজতের শেয়ার করা ছবিগুলিতে তাঁকে নদীর তীরে তাঁর নববধূর হাত ধরে থাকতে দেখা গিয়েছে এবং দুজনকেই রাজকীয় দেখাচ্ছে। এই ছবিগুলি শেয়ার করে বিগবস প্রতিযোগী লিখেছেন, ‘জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা।’

ছবিতে রজত ও তাঁর স্ত্রীকে রাজা-রানির মতো দেখাচ্ছে এবং তাঁদের হাসি বিয়ের সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। রজত তাঁর বিশেষ দিনে, একটি অফ-হোয়াইট শেরওয়ানি বেছে নিয়েছিলেন, সঙ্গে পাগড়ি, মুক্তোর মালা পরে বরের সাজটি পরিপূর্ণ করেছেন। রজতের স্ত্রী সূক্ষ্ম সোনালি কাজের একটি গাঢ় লাল রঙের ঐতিহ্যবাহী লেহেঙ্গা পরেছিলেন। সঙ্গে একটি মানানসই ব্লাউজ ও দোপাট্টা পরেছিলেন এবং ভারী গয়না, টিকলি, নাকে নথ ও হাতে মেহেন্দি পরেছিলেন। তাঁর সাজটি ছিল অত্যন্ত রাজকীয়। লাল লেহেঙ্গার সঙ্গে তিনি একটি সুন্দর সবুজ পাথরের নেকলেস পরেছিলেন, যা তার বিয়ের সাজকে আরও অনন্য ও সুন্দর করে তুলেছিল। লাল ও সবুজের সংমিশ্রণ সবসময়ই চমৎকার দেখায়। ফুলে সজ্জিত একটি মণ্ডপের নিচে, তারা দুই হাত তুলে তাঁদের নতুন সূচনা উদযাপন করছেন এবং চারপাশে ছড়িয়ে থাকা গোলাপের পাড়ি, তাঁদের বিয়েকে রাজকীয় করে তুলেছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by Rajat Dalal (@rajat_9629)

ফুলের তোরণ, মৃদু আলো এবং খোলা আকাশের নিচে তাঁদের বিয়ের মণ্ডপটিকে সিনেমার দৃশ্যে পরিণত করেছিল। তা সকলকে মুগ্ধ করে। রজত দালালের বিয়ের ছবিতে অনেক তারকা প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁকে তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা এবং বিগ বসের সহ-প্রতিযোগীরা অভিনন্দন জানিয়েছেন। মুনাওয়ার ফারুকী লিখেছেন, “গাড়ির গতি নিয়ন্ত্রন করানে ওয়ালি আ গাইইইইই! বাহত মোবারক মেরে ভাই অর ভাবী কো।” নিকি তাম্বোলি মন্তব্য করেছেন, “অসংখ্য অভিনন্দন রজত, তোমার জন্য অনেক অনেক খুশি।’উর্বশী ঢোলাকিয়া লিখেছেন, “আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন।” আরবাজ প্যাটেল, ফয়সু এবং কৃষ্ণা শ্রফ সহ অন্যান্য তারকারাও নবদম্পতিকে ভালোবাসা পাঠিয়েছেন।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল