মাথায় ঝুলে ৯ কোটির মামলা, ভিআইপি নয়, ১ ঘন্টা লাইনে দাঁড়িয়ে ‘লালবাগচা রাজা’র দর্শন রাজপালের

গণপতি বাপ্পার আশীর্বাদ চাইতে মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজার প্যান্ডেলে পৌঁছলেন অভিনেতা রাজপাল যাদব।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯ কোটি টাকা চেক বাউন্স মামলায় এখনও আইনি জট কাটেনি। এমন আবহে গণপতি বাপ্পার আশীর্বাদ চাইতে মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজার প্যান্ডেলে পৌঁছলেন অভিনেতা রাজপাল যাদব। তবে অন্যান্য তারকাদের মতো ভিআইপি প্রবেশপথ ব্যবহার না করে তাঁকে জনসাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে বাপ্পার দর্শনের জন্যে অপেক্ষা করতে দেখা গেল। বাপ্পার চরণ স্পর্শ করে আশীর্বাদ চাইতে দেখা গেল। হয়তো এমন কঠিন সময় থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করলেন অভিনেতা। সাধারণ ভক্তদের সঙ্গে একেবারে মিশে গেলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতার পরনেও রয়েছে সাদামাটা পোশাক। লাইনে দাঁড়িয়ে ‘গণপতি বাপ্পা মোরিয়া’ স্লোগান তুলতে দেখা যায় তাঁকে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর যখন তিনি বাপ্পার দর্শনে গেলেন তখন তাঁর আচরণে আপ্লুত হয়ে গেলেন অনুরাগীরা। হাসিমুখে ভক্তদের সেলফির আবদার মেটান তিনি। মহিলা পুলিশকর্মীদের সঙ্গে সেলফি তোলেন অভিনেতা। এরপর সেখান থেকে নিরাপদে বেরিয়ে যান। ভিডিওগুলি দেখে ভক্তরা রাজপালের প্রশংসায় পঞ্চমুখ। একজন জানিয়েছেন, ‘এভাবেই ভক্তি করতে হয়। তিনি সত্যিকারের একজন নায়ক। সবাই যদি এটা বুঝত, টাকা দিয়ে ভক্তি কেনা যায় না। খুবই মাটির মানুষ তিনি।’ আসলে মাস কয়েক বছর ধরেই ৯ কোটি টাকা চেক বাউন্স মামলায় ফেঁসে রয়েছেন রাজপাল। ২০১০ সালে নিজের প্রথম পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’-র জন্যে ‘মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থার থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু ২০১২ সালে ছবিটি মুক্তির পর চরম ফ্লপ হয়। যার ফলে আর্থিক সঙ্কটে পড়েন রাজপাল। পরে ওই সংস্থাকে দেওয়া ৭টি চেক বাউন্স হয় তাঁর।

 

 

View this post on Instagram

 

A post shared by Buzzzooka Scrolls (@buzzzookascrolls)

এরপরেই অভিনেতার বিরুদ্ধে মামলা করেন সংস্থার মালিন। এখন ওই টাকা সুদ বাবদ প্রায় ৯ কোটি টাকা হয়েছে। আদালতে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও তিনি টাকা ফেরৎ দিতে পারেননি। এর ফলে দিল্লি হাইকোর্টের নির্দেশে গত ফেব্রুয়ারিতে তিহার জেলে আত্মসমর্পণ করেন অভিনেতা। এরপর তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হলেও এখনও তাঁর মাথায় আইনি খাড়া ঝুলছে। সপ্তাহ কয়েক আগে সুপ্রিম কোর্ট অভিনেতা টাকা পরিশোধের জন্যে ২ সপ্তাহ সময় দিয়েছে। নয়তো তাঁর আর বাঁচা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। এমন কঠিন পরিস্থিতির মধ্যে এবার রাজপালকে সাধারণের সঙ্গে মিশে লালবাগচা রাজার দর্শন করতে দেখা গএল। যেখানে ইতিমধ্যেই শাহরুখ খান, গোবিন্দা, রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোনকে যেতে দেখা গিয়েছে।

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

মঙ্গল-বৃহস্পতির যুতিতে নীচভঙ্গ রাজযোগ, অক্টোবরেই খুলবে ৪ রাশির জাতকদের ভাগ্য

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM