‘আপনি ওস্তাদ অভিনেতা, দু-সপ্তাহের মধ্য়ে ২ কোটি টাকা ফেরাবেন,’ রাজপালকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আপনি ওস্তাদ অভিনেতা, ১৪ দিনের মধ্যে দুই কোটি টাকা ফেরাবেন’, রাজপাল যাদবকে শেষ সুযোগ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ ৯ কোটি টাকা চেক বাউন্স মামালায় শীর্ষ আদালতে সাময়িক স্বস্তি পেলেন অভিনেতা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রাজপালকে দুই সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি শাখায় ২ কোটি টাকার ডিমান্ড ড্রাফট জমা দিতে বলেছে। এছাড়া আদালত তাঁকে পাসপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে। এই মামলার আগামী শুনানি ৫ অক্টোবর। আজ মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজপাল যাদবের অতীত আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করে।

প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আপনি ছবিতে যেমন নিখুঁত অভিনয় করেন, তেমন কোর্টেও নাটক করছেন। এখানে অভিনয় করতে আসবেন না। নিজের সদিচ্ছা প্রমাণ করার এবং অভিযোগকারীর প্রতিশ্রুতিগুলি পূরণ করার জন্যে এটাই আপনার শেষ সুযোগ।’ এরপর অভিনেতার আইনজীবী আদালতের থেকে টাকা পরিশোধের জন্যে দুই সপ্তাহ সময় চেয়ে নেন। সেই আবেদনের ভিত্তিতেই আগামী ৫ অক্টোবর পরবর্তী শুনানি পর্যন্ত রাজপালের গ্রেফতারি বা আত্মসমর্পণের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এদিন অভিযোগকারী মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের পক্ষে সিনিয়র আইনজীবী অজিত সিনহা বলেন, তাঁরা মুলত অভিনেতার থেকে টাকা ফেরত পাওয়া নিয়ে উদ্বিগ্ন। কারণ রাজপাল তাঁদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বারবার ব্যর্থ হয়েছে। 

গত কয়েক মাস ধরেই চেক বাউন্স মামলায় আইনি বিপাকে ‘ভুল ভুলাইয়া’-খ্যাত অভিনেতা। টাকা ফেরতের অনেক সুযোগ দেওয়া হয়েছিল তাঁকে, কিন্তু কোনও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। অবশেষে গত ফেব্রুয়ারিতে দিল্লি হাইকোর্টের নির্দেশে তিহার জেলে আত্মসমর্পণ করেন রাজপাল। ১২ দিন জেলে থাকার পর তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। ঘটনার সূত্রপাত, ২০১০ সালে। যখন রাজপাল যাদব তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘আতা পাতা লাপাতা’-র অর্থায়নের জন্য ‘মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ নামের একটি সংস্থার কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। ২০১২ সালে ছবি বক্সঅফিসে ব্যর্থ হওয়ার পর এবং সুদের পরিমাণ বাড়তে থাকায় বকেয়ার পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ কোটি টাকা। বকেয়া মেটাতে তিনি যে চেকগুলি প্রদান করেছিলেন, সেগুলি ব্যাঙ্কে বাউন্স করে। এর জেরে তাঁর বিরুদ্ধে ‘নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট’-এর ধারা ১৩৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়। মুরলিকে দেওয়া তাঁর প্রায় সাতটি চেক বাউন্স হয়ে যায়। সেই অভিযোগে গত ফেব্রুয়ারিতে ১২ দিনের জেল খাটেন অভিনেতা। তবে গত ১০ জুলাই দিল্লি হাইকোর্ট তার সাজা বহাল রেখেছে এবং সাতটি মামলার প্রতিটিতে তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে। হাইকোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজপাল যাদব ও তাঁর স্ত্রী রাধা যাদব সুপ্রিম কোর্টে আবেদন করেন। তখন রেজিস্ট্রিতে ৫ কোটি টাকা জমা দেওয়ার শর্তে তাঁকে আত্মসমর্পণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবার দুই সপ্তাহ চূড়ান্ত সময় দিয়ে দিল সুপ্রিম কোর্ট।

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর