‘কৃষ ৪’ পরিচালনা নিয়ে বড় ঘোষণা রাকেশ রোশনের, কে হবেন পরিচালক?

অবশেষে 'কৃষ ৪'-এর তৈরি হওয়া নিয়ে নীরবতা ভাঙলেন কিংবদন্তি পরিচালক-অভিনেতা রাকেশ রোশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই জল্পনা, শীঘ্রই ‘কৃষ ৪’ তৈরি হবে! এমনটাও শোনা গিয়েছিল, ‘কৃষ ৪’-এর স্ক্রিপ্টও তৈরি হয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যেই শোনা যায়, ছবির পরিচালক রাকেশ রোশন আচমকাই ইন্ডাস্ট্রি থেকে অবসর নিয়েছেন। সুতরাং ‘কৃষ ৪’, কে তৈরি করবে, তা নিয়েই আশঙ্কা ছিল ভক্তমহলের। কৃষ-সিরিজের সবকটা সংস্করণই বক্সঅফিসে ব্লকবাস্টারের তকমা পেয়েছে। তাই হৃতিক রোশন অভিনীত ‘কৃষ ৪’-এর জন্যে অপেক্ষায় রয়েছেন ভক্তরা। অবশেষে ‘কৃষ ৪’-এর তৈরি হওয়া নিয়ে নীরবতা ভাঙলেন কিংবদন্তি পরিচালক-অভিনেতা রাকেশ রোশন।

‘কৃষ ৪’-এর পরিচালক হিসেবে করণ মালহোত্রার নাম উঠে এসেছিল। জানা গিয়েছিল যে, রাকেশের অবসরের পর, করণ মলহোত্রা এই সুপারহিট ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সংস্করণটি পরিচালনা করবেন। কিন্তু আদৌ সত্যিই কী? সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাকেশ রোশন জানালেন যে, ‘অবশ্যই ‘কৃষ ৪’ তৈরি হবে। কিন্তু এই ছবিটি পরিচালনা করবেন করণ মলহোত্রা। আমি আর এই ছবির দায়িত্বে থাকব না। কিন্তু পর্যবেক্ষন করব। তাই আমাকে এই কাজটি এগিয়ে নিতে হবে। তাই, আমি এখন সচেতন। যাতে আমি প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করতে পারি, এবং তাঁরা সঠিকভাবে কাজ করছে কিনা জানতে পারি। আমার ভয় হয়, যদি আগামীতে আমি জ্ঞানে না থাকি। তখন কী হবে? তাহলে আর এই ছবি পরিচালনাই হবে না।’

রাকেশ আরও বলেন, ‘এই সিদ্ধান্তের জন্য কোনও অনুশোচনা নেই। আমাদের এই ঝুঁকি নিতেই হবে। তবে রাকেশ রোশন যদি কৃষ ৪ পরিচালনা করেন, তাহলে এটি ব্লকবাস্টার হবেই, তারও কোনও নিশ্চয়তা নেই।’ উল্লেখ্য, করণ মালহোত্রা এর আগে রণবীর কাপুর অভিনীত ‘শামশেরা’, হৃতিক রোশন অভিনীত ‘অগ্নিপথ’, অক্ষয় কুমার-সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘ব্রাদার্স’-এর মতো বড় ছবি তৈরি করেছেন। অন্যদিকে রাকেশ রোশন ২০০৩ সালে সায়েন্স ফিকশন ছবি ‘কোই মিল গ্যায়া’ দিয়ে’ কৃষ’ সিরিজ শুরু করেন। ছবিতে হৃতিকের সঙ্গে ছিলেন প্রীতি জিন্টা। এরপর ২০০৬ সালে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘কৃষ’ মুক্তি পায় এবং ২০১৩ সালে ‘কৃষ ৩’ মুক্তি পায়। ‘কৃষ ৩’-তে আরও ছিলেন কঙ্গনা রানাউত এবং বিবেক ওবেরয়।       

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ