‘এত রোগা নায়ক চলবে না’, হৃতিকের জন্যে অনেক কটাক্ষের শিকার হন রাকেশ

'কাহো না প্যায়ার হ্যায়' ছবির সময়ে হৃত্বিকের শারীরিক অবস্থা ভাল ছিল না। চিকিৎসকরা বলেছিলেন, স্বাস্থ্যের কারণে হৃতিক ছবিতে চিত্তাকর্ষক ভূমিকা পালন করতে অক্ষম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের প্রথম সারির অভিনেতা হৃতিক রোশন। সুপারস্টারকে শেষ দেখা গিয়েছিল, ‘বিক্রম ভেদা’ চলচ্চিত্রে। বক্সঅফিসে ছবিটি ব্যর্থ হলেও সমালোচকদের দ্বারা ব্যপক প্রশংসিত হয়েছিল ছবিটি। পরবর্তীতে হৃতিক কে দেখা যাবে, ‘ফাইটার’-এ। যেখানে তিনি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধবেন। যাই হোক, বাবা একজন বলিউডের নামকরা অভিনেতা হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে সম্পূর্ণ নিজের দক্ষতায় আত্মপ্রকাশ করেন হৃতিক। যদিও বাবার কাছেই প্রথম সুযোগ আসে তাঁর। রাকেশ রোশনের ‘কাহো না প্যায়ার হ্যায়’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন হৃতিক।

বাবার ছবি তো হয়েছেটা কি, রীতমতো অডিশনের মাধ্যমে তাঁকে পাশ করতে হয় এই ছবিতে অভিনয়ের জন্যে। মাঝে মধ্যেই হৃতিক তাঁর প্রথম ছবিতে কাজ করার বিষয়ে নিজের অভিজ্ঞতা প্রকাশ করেন। তবে এবার ছেলের সঙ্গে কাজ করা নিয়ে মুখ খুললেন রাকেশ রোশন। জানান, ‘কাহো না প্যায়ার হ্যায়’ ছবির সময়ে হৃত্বিকের শারীরিক অবস্থা ভাল ছিল না। চিকিৎসকরা বলেছিলেন, স্বাস্থ্যের কারণে হৃতিক ছবিতে চিত্তাকর্ষক ভূমিকা পালন করতে অক্ষম।

সম্প্রতি রাকেশ গানের জনপ্রিয় শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। সেখানেই হৃতিকের চলচ্চিত্রের যাত্রা সম্পর্কে রাকেশ বলেন, ১৯৯৭ সালে কোলা ও কাকের পর তাঁর পরবর্তী প্রকল্প ছিল কাহো না প্যায়ার হ্যায়। তবে এই ছবির জন্যে তাঁর দরকার ছিল, একটি নতুন মুখের। যেহেতু একটি রোমান্টিক চলচ্চিত্র হবে। কিন্তু হৃতিক তখন পাতলা চেহারার অধিকারী ছিল। ডাক্তাররা বলেন, হৃতিকের মেরুদণ্ডের একটি অন্তর্নিহিত সমস্যার কারণে তাঁর শারীরিক আচরণে কিছুটা পরিবর্তন হবে। তখন হৃতিক ব্যায়াম শুরু করেন এবং ডাম্বলেলস ব্যবহার করতে শুরু করে। ডাক্তাররা তাঁকে কোন রকম ঝুঁকিপূর্ণ অভিনয় করতে না করেছিল। কিন্তু হৃতিকের কাছে তাঁর প্রথম সুযোগ অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তাই ছবিটা সেরা দেওয়ার চেষ্টাই করেছে সে।”তবে এই কথা অবশ্য এর আগেও হৃতিক একবার প্রকাশ করেছিলেন। সেই কারণেই হৃত্বিক প্রথম যাত্রাতেই সফল হয়ে গেল। ছবিতে হৃত্বিকের দ্বৈত ভূমিকা ছিল এবং আমেশা প্যাটেলের বিপরীতে অভিনয় করেন তিনি।

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ