আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাহরুখের প্রতিবেশী হতে ১১৯ কোটি টাকা খসালেন রণবীর

নিজস্ব প্রতিনিধিঃ কিং খানের পড়শি হওয়া ভাগ্যের ব্যাপার। কিং খানের প্রতিবেশি হতে কে না চান? আর সেই লোভ সামলাতে পারলেন না খোদ রণবীর সিংও। শাহরুখকে নিজের প্রতিবেশী করে পেতে খরচ করলেন ১১৯ কোটি টাকা। ভাবছেন ঠিক কী ব্যাপার? তাহলে শুনুন, শাহরুখের মন্নতের পাশেই মুম্বইয়ের সবথেকে বিলাসবহুল ফ্ল্যাটটি কিনেছেন রণবীর। বান্দ্রার সাগর রেশম হাউজিং সোসাইটির ১৬, ১৭, ১৮ ও ১৯ তলা জুড়ে হবে ‘দীপবীর’ এর নয়া আস্তানা। বিলাসবহুল সেই আবাসনে থাকবে ১৯টি গাড়ি পার্ক করার মত জায়গা। 

জানা যাচ্ছে ৮ জুলাই নাকি ওই ফ্ল্যাট কেনার জন্য সমস্ত বন্দোবস্ত করে ফেলেন রণবীর ও তাঁর বাবা জগজিৎ সিং ভবনানি। বাবা ও ছেলে মিলেই নাকি কিনছেন এই বিলাসবহুল ফ্ল্যাটটি। জানা যাচ্ছে ওহ ফাইভ ওহ মিডিয়া এলএলপি নামক একটি প্রতিষ্ঠান তাঁরা দুজনেই একসঙ্গে চালান। আর তাঁরা একসঙ্গেই এই নতুন সম্পত্তিতে বিনিয়োগ করতে চলেছেন। 

কেমন হবে সেই ফ্ল্যাট? ব্যান্ডস্ট্যান্ডের এই ফ্ল্যাটে বসে উপভোগ করা যাবে আরব সাগরের সৌন্দর্য। সম্পত্তির কার্পেট এলাকা ১১,২৬৬ বর্গফুট। রয়েছে ১৩০০ বর্গফুটের আলাদা টেরেস। কিন্ত এতে খরচ পড়েছে ১১৮.৯৪ কোটি টাকা। 

সম্প্রতি স্ত্রী দীপিকাকে নিয়ে বিদেশে নিজের জন্মদিনের সেলিব্রেশনের জন্য উড়ে গিয়েছিলেন রণবীর। সেখান থেকে সদ্য ফিরেছেন। তবে বক্স অফিসে সেভাবে কাজ করতে পারেনি রণবীরের শেষ দুটি ছবি । তবে তা নিয়ে বিশেষ চিন্তিত নন অভিনেতা। বরং জীবনকে তাঁর মতই এগোতে দিতে রাজি সে। আর তাই সারাক্ষণই সে থাকে একদম মজায়। এবার প্রশ্ন এখানেই কী এবার তাহলে সংসার পাতবেন দীপিকা ও রণবীর যদি সে সম্পর্কে এখনও অবধি কিছুই জানাননি তাঁরা। 

Published by:

Share Link:

More Releted News:

‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে’, দিব্যজ্যোতির চেহারায় পরিবর্তন নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ছেলের প্রশংসা শুনে আবেগঘন, ‘এক দিন’-এর অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন আমির

বিনোদ খান্না কেন বলিউড ছেড়ে ওশো আশ্রমে গিয়েছিলেন, কী বলেছিলেন স্ত্রী কবিতা?

‘ওঁরা তো চোখ দিয়ে ধর্ষণ করে’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক রূপাঞ্জনা

কীভাবে মারা গিয়েছিলেন মহুয়া? ৪১ বছর পর জানা যাবে সেই রহস্য

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ