কেন এত দেরি হল ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তিতে? কী বললেন রণবীর দেখুন

সেপ্টেম্বরে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র'। কিন্তু কেন এত দেরি হল 'ব্রহ্মাস্ত্র' এর মুক্তিতে? এবার সেই কারণ প্রকাশ্যে নিয়ে এলেন রণবীর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় চার বছর পর বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন রণবীর কাপুর। শেষ তাঁকে দেখা গিয়েছিল সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’তে। চার বছর পর যখন রণবীর পর্দায় ফিরছেন তখন তাঁর জীবনে এসেছে অনেক পরিবর্তন। শুধু তাই নয় চার বছর পর তাঁর হাতে রয়েছে একের পর এক ছবি। চলতি মাসেই মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘শামশেরা’। এছাড়াও আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। কিন্তু কেন এত দেরি হল ‘ব্রহ্মাস্ত্র’ এর মুক্তিতে? এবার সেই কারণ প্রকাশ্যে নিয়ে এলেন রণবীর। মুখ খুললেন এই নিয়ে। 

ব্রহ্মাস্ত্র’ এর মুক্তি এত দেরিতে হওয়া নিয়ে বলতে গিয়ে রণবীর বলেছেন, “সত্যি বলতে, যখন একটি ছবি দেরিতে মুক্তি পায়, তখন এর সাথে অনেকগুলি কারণ যুক্ত থাকে। আমি পরিচালক নই আমি একজন অভিনেতা। একজন চাকুরিজীবীর সমান। ছবির শুটিং এর আগে পরিচালক আমাকে যখন যেখানে যে সময়ে পৌঁছাতে বলেছেন আমি তেমনভাবেই তাঁর কথা মেনে চলেছি। সময়মত সেঁটে পৌঁছেছি। ব্রহ্মাস্ত্রের মুক্তি নিয়ে আমরা সবাই এক দীর্ঘ অপেক্ষায় রয়েছি।  যে আপনাকে এই সময়ে সেটে পৌঁছাতে হবে। কিন্তু ‘অ্যানিম্যাল’ এর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। পড়ে আমরা এই ছবির শুটিং শুরু করি।  তবে ছবিটিতে অনেকরকমের স্তর ছিল। যার সঙ্গে আমরাও অনেক নতুন কিছু শিখছিলাম। ”

তবে ছবি মুক্তির জন্য অপেক্ষা যতই দীর্ঘ হোক না কেন ছবির গান মন ভুলিয়ে রেখেছিল দর্শকের। এই ছবির গান ‘কেশরিয়া’র টিজার মুক্তি পেয়েছিল রণবীর আলিয়ার বিয়ের ঠিক আগেই। কিন্তু তারপরে দু’মাস কেটে গেলেও এখনো পুরো গানটি মুক্তি পায়নি। তাই প্রত্যেকের মনেই একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কবে মুক্তি পাবে অরিজিৎ সিং এর গলায় সেই গান। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৫ জুলাই মুক্তি পাচ্ছে ‘কেশরিয়া’। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় মালয়লম ভাষায় মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’ এর এই গানটি। 

রণবীরের মুক্তির অপেক্ষায় থাকা ছবি নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় ‘শামশেরা’ এর কথা। এই মাসেই মুক্তি পাবে সেই ছবি। বাণী কাপুরের সঙ্গে এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন রণবীর। এর পাশাপাশি অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় রণবীর-আলিয়া অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেতে চলেছে সেপ্টেম্বরে। অন্যদিকে সম্প্রতি লাভ রঞ্জনের পরিচালনায় শ্রদ্ধা কাপুরের সঙ্গে একটি ছবির শুটিং সদ্য শেষ করেছেন রণবির। যদিও সেই ছবির নাম এখনো ঠিক করা হয়নি। এছাড়াও দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানের সঙ্গে জুটি বেঁধে  করেছেন অ্যানিম্যাল’ এর শুটিং ।

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট