ভারতীয় সেনাবাহিনীদের সঙ্গে গাঁধী জয়ন্তী উদযাপন রণদীপের

এএনআই অনুসারে, অনুষ্ঠানটি শুরু হয়েছিল সিএম পেমা খান্ডু দ্বারা মহাত্মা গান্ধীর প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এরপর অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল গিয়েছে জাতির পরম পিতা মোহনদাস কর্ম চাঁদ গাঁধীর জন্মদিন। দিনটি সমস্ত সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্যেও ন্যাশনাল হলিডে। দিনটি সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই নিজেদের মতো করে উদযাপন করেছেন। তবে গান্ধী জয়ন্তীর দিন একটু বিশেষভাবেই কাটালেন অভিনেতা রণদীপ হুডা। স্টারডম ভুলে গতকাল ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গান্ধী জয়ন্তী সেলিব্রেশন করলেন রণদীপ। যাঁকে আগামীতে ‘বীর সাভারকর’ ছবিতে মুক্তিযোদ্ধার ভূমিকায় দেখা যাবে। তবে এদিন গেলেন কোথায় অভিনেতা, শুধু তাঁদের সঙ্গে সময় কাটানো নয়! তাঁদের সঙ্গে নাচতেও দেখা গেল অভিনেতাকে।

যে ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আসলে এদিন অরুণাচল প্রদেশে সৈন্যদের সঙ্গে যোগ দিয়েছিলেন অভিনেতা। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে, রণদীপ হুডা অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকেও দেখতে গিয়েছিলেন। তিনজনে মিলেই দিনটি উদযাপন করতে সেখানকার মাগো চুনা গ্রামে ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের সঙ্গে যোগ দেন। মাগো চুনা ভারত-চীন সীমান্তের শেষ গ্রাম। অনলাইনে শেয়ার করা ভিডিওতে রণদীপকে সৈন্যদের সঙ্গে আনন্দে নাচতে ও গাইতেও দেখা গিয়েছে।

এভাবেই তিনি ভারতীয় সেনাবাহিনীকে আনন্দ দিতে মাগো চুনার চরম উচ্চতম অঞ্চলে,  গান্ধী জয়ন্তী উদযাপন করেন। সারা বছর যারা দেশের জন্যে প্রানপাত করছেন, তাঁদেরকে এভাবে আনন্দ দেওয়ার মতো দারুণ কাজ করলেন এদিন অভিনেতা। এছাড়াও এদিন সিএম পেমা খান্ডু, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং বলিউড অভিনেতাকে সৈন্যদের সঙ্গে বলিউডের বিভিন্ন হিট গান গাইতেও দেখা গিয়েছে। কেউ কেউ মহম্মদ রফির ‘সার জো তেরা চক্রে’ গান গেয়ে আনন্দে নাচলেনও।এএনআই অনুসারে, অনুষ্ঠানটি শুরু হয়েছিল সিএম পেমা খান্ডু দ্বারা মহাত্মা গান্ধীর প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এরপর অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। রণদীপ হুড্ডাকে পরবর্তীতে ‘স্বতন্ত্র বীর সাভারকার’ চলচ্চিত্রে দেখা যাবে, যেখানে তিনি বিনায়ক দামোদর সাভারকার চরিত্রে অভিনয় করছেন। এই ছবিটির মাধ্যমে পরিচালক হিসেবেও অভিষেক ঘটছে তাঁর।

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত