‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে 'ধুরন্ধর' নায়ক রণবীর সিং-কে নিষিদ্ধ করল চলচ্চিত্র সংস্থা FWICE (ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে ‘ধুরন্ধর’ নায়ক রণবীর সিং-কে নিষিদ্ধ করল চলচ্চিত্র সংস্থা FWICE (ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ)। ‘ডন 3’ নিয়ে দীর্ঘ আলোচনার পরেও কোনও সমাধান না মেলায় সোমবার (২৫ মে) রণবীর সিং-কে ব্যানড করেছে চলচ্চিত্র সংস্থা। আর সংবাদ মাধ্যমের বিষয়টি নিশ্চিত করেছে FWICE। ফারহান আখতারের ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের আচমকা প্রস্থানের কারণে FWICE অভিনেতার বিরুদ্ধে একটি অসহযোগিতা নির্দেশিকা জারি করেছিল। সেই নির্দেশিকার ভিত্তিতেই অভিনেতাকে কার্যত নিষিদ্ধ করা হয়েছে। বলিউডকে তাঁর সঙ্গে কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির ‘ডন ৩’ ছবির শুটিং শুরু হওয়ার ১০ দিন আগেই ছবি থেকে বেরিয়ে যান রণবীর। জানা যায়, অভিনেতা অন্য প্রকল্পের জন্যে এই ছবিতে সময় দিতে পারবেন না, এও শোনা যায়, তিনি বেশি পারিশ্রমিকের দাবি করেছিলেন। এও জানা গিয়েছে, রণবীর সিং-এর প্রস্থানের আগেই ছবির দলটি প্রি-প্রোডাকশনে প্রচুর অর্থ ব্যয় করেছিল এবং গুরুত্বপূর্ণ পরিকল্পনা চূড়ান্ত করেছিল। যদিও ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর থেকেই অভিনেতার অহংকার বেড়েছে, তা নিয়েই নানা মহলে চর্চা চলছে।

অভিযোগ উঠেছে, ‘ডন 3’ শুটিং শুরু হওয়ার ১০ দিন আগে ছবি থেকে বেরিয়ে নির্মাতাদের চাপে ফেলে দিয়েছেন অভিনেতা। যা রীতিমতো বেআইনি। যেখানে ২০২৪ সালেই ছবির ঘোষণা করে দিয়েছিলেন ফারহান আখতার। এমনকী রণবীর ছবির একটি ছোট প্রোমো শুটও করেছিলেন। কিন্তু নানা কারণে ছবির শুটিং পিছিয়ে যায়। এবার চুক্তিবদ্ধ হয়েও ছবির প্রধান অভিনেতা সরে গেলেন। এই নিয়ে চলা ক্রমবর্ধমান বিবাদে হস্তক্ষেপ করতে বাধ্য হয় FWICE। বিষয়টিকে গুরুতর বলে অভিহিত করেছেন এফডব্লিউআইসিই-এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত। সিনেমা ছেড়ে দেওয়ার ঘটনায় তিনি অভিনেতার সমালোচনাও করেছেন। তিনি বলেছিলেন যে, একটি অভ্যন্তরীণ বৈঠকের পর ফেডারেশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। কারণ ছবিটির ঘোষণার পর থেকেই অপেক্ষা করছেন ভক্তরা। তাই দর্শকদের এমন বিভ্রান্তিতে ফেলার কোনও অধিকার নেই রণবীরের, সেটাও জানান তিনি।

বৈঠকে FWICE-এর সভাপতি বি এন তিওয়ারি, প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত, সাম্মানিক সাধারণ সম্পাদক অশোক দুবে এবং কোষাধ্যক্ষ গঙ্গেশ্বরলাল শ্রীবাস্তবের থাকার কথা ছিল। কিন্তু পরে সংবাদ সম্মেলনেই তারা তাদের সিদ্ধান্তের ঘোষণা করবেন বলে জানান। অবশেষে আজ সংবাদ সাক্ষাৎকারে অশোক পণ্ডিত রণবীরকে উদ্দেশ্যে করে বলেন যে, ‘এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। শুটিং শুরু হওয়ার ১০ দিন আগে আপনি কোনও প্রকল্প থেকে সরে আসতে পারেন না। আমরা এখন যা যুক্তিযুক্ত, তাই করব। আমরা এই ইন্ডাস্ট্রিকে এখানে ধ্বংস হতে দেব না। আমরা যা-ই করব, তা ইন্ডাস্ট্রির স্বার্থেই করব। আপনাকে আমরা নিষিদ্ধ করছি। আপনার সঙ্গে ভবিষ্যতে বলিউডকে কাজ না করার নির্দেশ দিচ্ছি।’ ফারহান আখতারের পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০১১ সালের অ্যাকশন-থ্রিলার ‘ডন ২’ , যেখানে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া এবং বোমান ইরানি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।
রণবীর সিংকে শেষ দেখা গিয়েছিল পরিচালক আদিত্য ধরের গুপ্তচরবৃত্তির থ্রিলার ধুরন্ধর: দ্য রিভেঞ্জে।

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌