আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

৩৭ বসন্ত পেরিয়েও উপহারের ডালিতে আপ্লুত বার্থডে বয় রণবীর

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার, ৬ জুলাই ৩৭ বছরে পা দিলেন রণবীর সিং। জন্মদিনের সপ্তাহ স্ত্রী দীপিকার সঙ্গে হাওয়াই দ্বীপে কেটেছে তাঁর। জন্মদিনের সপ্তাহ কাটিয়ে ফের নিজেদের গন্তব্যে ফিরে আসবেন তাঁরা। মন দেবেন নিজেদের কাজে। বার্থডে বয়ের দিনটা যে বেশ রঙিন ও স্পেশ্যাল হয়ে উঠেছে  তা বোঝাই যাচ্ছে। বেড়াতে গিয়ে সেখান থেকে নিজের ‘শার্টলেস অবতার’এ একটি ছবি পোস্ট করেছেন পর্দার আলাউদ্দিন খিলজি। যা দেখে রীতিমত চমকে গিয়েছেন দর্শক।  একের পর এক শুভেচ্ছা বার্তা সঙ্গে উপহার সব মিলিয়ে এদিন রণবীরের দিনটি স্পেশ্যাল হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। 

এদিন একটি বিশেষ উপহার পেয়েছেন রণবীর তাঁর এক ভক্তের কাছে। আয়েশা গান্ধী নামে এক শিল্পীর কাছ থেকে ১০০০০০ ক্রিস্টাল দিয়ে বানানো রণবীরের একটি ছবি উপহার দিয়েছেন তিনি তাঁর জন্মদিনে। শিল্পীর মা শগুন চৌধুরী রণবীরের বড় ভক্ত আর তাই মায়ের ইচ্ছানুযায়ী তাঁর প্রিয় অভিনেতার জন্মদিনে দেওয়ার জন্য প্রায় তিনমাস ধরে বানিয়েছেন এই ছবি। যা পেয়ে আপ্লুত রণবীর। 

 

 

View this post on Instagram

 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

৩৭তম জন্মদিনে যা রণবীরের এদিনকে আরও সমৃদ্ধ করে তুলেছে তা হল এদিন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় শচীন তেন্ডুলকারের থেকে পাওয়া শুভেচ্ছা। এদিন ইন্সটাগ্রামে শচীন টেন্ডুলকার অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে রণবীর সিং তাঁর বাবা জগজিৎ সিং ভাবনানির সাথে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন। ছবিতে রয়েছেন শচীন টেন্ডুলকার নিজেও। ছবিটি শেয়ার করে ছবির ক্যাপশনে লিখেছেন, “শুভ জন্মদিন, রণবীর! সামনে একটি দুর্দান্ত বছর কাটুক। আমাদের এই ছবিটি পাওয়া গেছে… কোনও অনুমান কখন এটি ক্লিক করা হয়েছিল?”। 

Published by:

Share Link:

More Releted News:

বড় বাজেটের ছবিতে মহিলাদের গুরুত্ব আজও কম! ইন্ডাস্ট্রির অন্দরমহলের সত্য ফাঁস করলেন কঙ্কণা

বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রাখছেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

৬৭ বছর বয়সেও বিয়ে করতে রাজি ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রি খুঁজে পেলেন?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ