চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

নিজস্ব প্রতিনিধি: কন্যা দুয়া’র জন্মের দেড় বছরের মধ্যে ফের মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বাবা হচ্ছেন ‘ধুরন্ধর’-এর নায়ক রণবীর সিংহ। দিন কয়েক আগেই কন্যার হাতে প্রেগন্যান্সি কিট ধরিয়ে সুখবরটি ঘোষণা করেছেন তারকা দম্পতি। অর্থাৎ দুয়া বড় দিদি হতে চলেছে। একদিকে দ্বিতীয়বার বাবা হওয়ার খুশি, অন্যদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এর বিপুল সাফল্য, সবটা নিয়েই রণবীরের সময়কাল এখন ভালই যাচ্ছে। পাশাপাশি জানা যাচ্ছে, ফারহান আখতারের সঙ্গে বিরোধও মিটতে চলেছে নায়কের।

বিশেষ করে, রণবীর-দীপিকার পরিবারে দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণায় অবাক হয়ে গিয়েছেন ভক্তরা। এই ঘোষণার পর, রণবীর গতকাল প্রথমবার জনসমক্ষে আসেন। মুম্বইয়ের একটি ইভেন্ট থেকে তাঁকে বের হতে দেখা যায়। আর তাঁকে দেখা মাত্রই ঘিরে ধরেন ভক্তরা এবং পাপারাজ্জিরা। সুদর্শন হবু বাবাকে অভিনন্দন জানাতে শুয়ে করেন। জনতা ‘বাধাই হো’ বলে উল্লাস করেন। আর তা শুনে লজ্জায় লাল হয়ে যান রণবীর। উষ্ণ হাসির মাধ্যমে সকলকে অভিবাদন জানান। তিনি তাঁর গাড়ির দরজায় দাঁড়িয়ে ভক্তদের জন্যে হাত নাড়েন। অনুষ্ঠানস্থল ছাড়ার আগে তিনি কয়েকজন ভক্তদের সঙ্গে করমর্দনও করেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

এই ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘দুই বাচ্চার বাবা হতে যাওয়া অভিনেতা দিনকে দিন হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন, কী করে।” অন্য ব্যবহারকারী লিখেছেন, ‘সে তাঁর প্রাপ্য সম্মানই পাচ্ছে।’ একটি মন্তব্যে আরও লেখা ছিল, ‘সে সবসময় ভক্তদের শুভেচ্ছা শোনার জন্য অপেক্ষায় থাকে, মিষ্টি।’ গত ১৯ এপ্রিল দীপিকা ও রণবীর ইনস্টাগ্রামে দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবর দিয়েছেন। ২০১৮ সালের ১৪ নভেম্বর, ইতালির লেক কোমোতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীপিকার কোঙ্কনি ঐতিহ্য এবং রণবীরের সিন্ধি প্রথাকে সম্মান জানিয়ে তাঁরা বিয়ে করেন। পরবর্তীতে, ২০২৪ সালে, দুয়ার জন্মের মাধ্যমে তাঁরা প্রথমবার বাবা-মা হওয়ার আশীর্বাদ লাভ করেন। এখন তাঁরা তাঁদের দ্বিতীয় সন্তানের জন্য পুরোপুরি প্রস্তুত।

Published by:

Share Link:

More Releted News:

২১ দিন ধরে নিখোঁজ নেই উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ