কে কে-এর মৃত্যুতে কী প্রতিক্রিয়া জানালো শিল্পীমহল?

'হম র‍্যাহে ইয়া না রহে কাল'। শেষে সেই কথাই সত্যি হল।আপামর শিল্পীমহল বুঁদ হলেন তাঁর স্মৃতিচারণায়। দেখে নিন তাঁদের কী প্রতিক্রিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবারের রাতের খবরটা যেন বিশ্বাস করা যাচ্ছিল না। প্রাণপণে সবাই চাইছিলেন এই খবরটা যেন মিথ্যা হয়। কিন্তু না তা আর হল না। সবাইকে সুর মূর্ছনায় ভাসিয়ে নিজে সুরালোকে চলে গেলেন কয়েক প্রজন্মকে আবেগে ভাসিয়ে নিয়ে যাওয়া সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ অর্থাৎ কে কে। তাঁর শো এর শেষ গানটা ছিল ‘হম র‍্যাহে ইয়া না রহে কাল’। আর শেষে সেই কথাই সত্যি করে সবাইকে ছেড়ে চলে গেলেন শিল্পী।

এদিন টলিউড থেকে বলিউড তথা আপামর শিল্পীমহল বুঁদ হয়েছেন তাঁর স্মৃতিচারণায়। দেখে নিন তাঁদের কী প্রতিক্রিয়া।

প্রিয় বন্ধুর অকস্মাৎ প্রয়াণে ভারি মনে তাঁকে স্মরণ করেছেন শান। ইন্ডাস্ট্রিতে তাঁরা সমসাময়িক। বলিউডে একের পর এক সাড়া জাগানো গানে তাঁদের জুটিকে পেয়েছেন দর্শক। দু’জনেই স্বীকার করতেন প্রকাশ্যে বন্ধুত্বের কথা। সেই বন্ধুর মৃত্যুখবরে ভেঙে পড়েছেন শান।

স্মৃতি ভাগ করেছেন সুরকার শান্তনু মৈত্র। দুজনেরই বেড়ে ওঠা দিল্লিতে। কে কে-এর হাত ধরেই প্রথমবার স্টুডিওতে যান শান্তনু। স্মৃতিমেদুর শান্তনু মৈত্র  এদিন লিখেছেন, ” তোমার সঙ্গে হাসি, ঠাট্টা, মজার মুহুর্তগুলো মিস করব। এখানেই শেষ নয়। তোমাকে সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। রেস্ট ইন পিস।”

শিল্পীর স্মৃতিচারণায় বুঁদ হয়েছেন বিশিষ্ট সুরকার এ আর রহমান। টুইট করেছেন তিনি এদিন প্রয়াত শিল্পীর উদ্দেশ্যে। জানতে চেয়েছেন, ”এত কিসের তাড়া ছিল বন্ধু… তোমার মত গায়ক ও শিল্পীদের জন্যই জীবন এত সহনীয়  হয়েছে।”

শোকে কাতর বলিউডের আর এক জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগম। এদিন সোশ্যাল মিডিয়ায় প্রয়াত শিল্পীর উদ্দেশ্যে লেখেন ”কে কে আমার ভাই অনেক ভালোবাসা নিও। আমাদের আবার দেখা হবে ততদিনের জন্য ওম শান্তি।” 

অনুজের মৃত্যুখবর শুনে রীতিমত বিধ্বস্ত হয়ে পড়েছিলেন শঙ্কর মহাদেবন। ফোনে প্রথম এই খবর শুনে তাঁর প্রতিক্রিয়া ছিল ”আপনা কে কে?” কাছের মানুষ তথা একই পেশায় নিজের অনুজের এমন মৃত্যু মানতে পারেননি তিনিও। খবরটা শোনার পর ঘোরের মধ্যে কেটেছে তাঁর। 

দীর্ঘ ২৭ বছরের বন্ধুত্বের অবসান ঘটল এদিন। কান্নায় ভেঙে পড়েন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়।  মৃত্যুসংবাদ পেয়েই কলকাতার CMRI হাসপাতালে পৌঁছান তিনি।

শোয়ে চূড়ান্ত অব্যবস্থা নিয়ে আওয়াজ তুলেছেন টলিউডের বর্তমান প্রজন্মের অভিনেতা ঋদ্ধি সেন। ফেসবুকে লিখেছেন ”শিল্পীরাও রক্ত মাংসের মানুষ। আমরা ভুলে যাই যারা স্টেজে পারফর্ম করেন তাঁরাও মানুষ। তাঁদেরও এত ভিড়ে কষ্ট হয়। অসুস্থ লাগে। অনুষ্ঠানের সংগঠনের দায়িত্বে থাকা সকলকে ধিক্কার।”

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, ২ দিন পর বাজে কদমতলা ঘাট থেকে মিলল দেহ

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম