‘লভ্যাংশের ১০ শতাংশ চাই’, স্পিরিট থেকে কেন বাদ পড়েন দীপিকা, আসল কারণ প্রকাশ্যে

সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহু প্রতীক্ষিত অ্যাকশন-ড্রামা 'স্পিরিট' থেকে আচমকা বাদ পড়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহু প্রতীক্ষিত অ্যাকশন-ড্রামা ‘স্পিরিট’ থেকে আচমকা বাদ পড়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিষয়টি বছরজুড়ে ভারতীয় সিনেমায় আলোচিত হয়েছে। শোনা গিয়েছিল, মা হওয়ার কারণে ছবির শুটিংয়ের জন্যে মাত্র ৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন অভিনেত্রী। তাতেই আপত্তি জানান পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। অনেকেই অভিনেত্রীর সঙ্গে সহমত পোষণ করেছিলেন, কেউ কেউ এর বিরোধিতা করেছিলেন। তবে এখন আবার অন্য কথা শোনা যাচ্ছে। ‘স্পিরিট’-এর লাভের থেকে নাকি ১০ শতাংশ বেশি পারিশ্রমিক দাবি করেছিলেন দীপিকা, তাই তাঁকে বাদ দেওয়া হয় ছবি থেকে। পরে সেই জায়গায় নেওয়া হয় তৃপ্তি দিমরিকে।

আগামী বছর ছবিটি মুক্তি পাবে। তার আগে ছবি থেকে দীপিকার সরে দাঁড়ানো, তাঁর জায়গায় তৃপ্তিকে আনা, পুরো বিতর্কিত বিষয়টি নিয়ে মুখ খুললেন ছবির সহ-প্রযোজক এবং সন্দীপ ভাঙ্গার ছোট ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা।

তাঁর কথায়, ‘দীপিকা পাডুকোন এক বছরেরও বেশি সময় ধরে ছবিটির চিত্রনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি গল্প থেকে তাঁর চরিত্র, সবটাই পছন্দ করেছিলেন। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও দীপিকার মধ্যে এই নিয়ে বিস্তর আলোচনাও হয়েছিল। অভিনেত্রীও এই ছবি নিয়ে গভীর আগ্রহও দেখিয়েছিলেন। তবে, শুটিংয়ের তারিখ ও পারিশ্রমিকের জন্য দুই পক্ষ চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে পারেনি। কারণ দীপিকা তাঁর নির্ধারিত পারিশ্রমিকের পাশাপাশি ছবির লাভের ১০ শতাংশ অংশ দাবি করেছিলেন। এছাড়া, শুটিংয়ের সময় এবং কাজের পরিবেশ নিয়েও দুজনের মধ্যে ব্যাপক ভুল বোঝাবুঝি হয়। যেহেতু ‘স্পিরিট’ একটি বিশাল বাজেটের ছবি, প্রভাসের মতো একজন বড় তারকা অভিনয় করছেন। তাই এর শুটিংয়ের সময়সূচীও দীর্ঘ, তাই নির্মাতাদের পক্ষে দীপিকার এই শর্তগুলি মানা সম্ভব ছিল না, তাই শেষ মুহূর্তে ছবি থেকে দীপিকাকে বাদ দেওয়া হয়। আর নতুন একজন নায়িকা খোঁজার কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়।’ 

নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর তৎপর দমকল, ১৭ হোটেলকে শোকজ

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ

রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! গাড়ির কাচ ভেঙে কোটি টাকার গয়না চুরি, চাঞ্চল্য দিল্লিতে

দাম বাড়ল অটোর এলপিজির, ভাড়া বৃদ্ধির আশঙ্কা

সাতসকালে ভয়াবহ ঘটনা! বাড়ির সামনে পড়ে রয়েছে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য হাসনাবাদে

৪০ লক্ষের প্যাকেজেও গলল না মন! রাহুল গান্ধির জন্য পাত্রকে বিয়েতে ‘না’ তরুণীর

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

আলাস্কায় চার্টার বিমান ভেঙে মৃত্যু ৮ আরোহীর

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭