ছোট্ট লোকনাথকে মনে আছে, এখন কিন্তু তিনি হ্যান্ডসাম

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিরছে ‘জয় বাবা লোকনাথ’। কী অবাক হয়ে গেলেন তো? না অবাক হওয়ার কিছু নেই, ফিরছেন প্রাক্তন ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’-এর প্রধান কাস্ট। জি বাংলার ভক্তিমূলক ধারাবাহিকের মধ্যে অন্যতম ছিল ২০১৮ সালে সম্প্রচারিত হওয়া ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকটি। যেখানে ব্রহ্মচারী লোকনাথের জীবনের বিভিন্ন অধ্যায় ফুটিয়ে তোলা হয়েছিল। এই ধারাবাহিকটির দর্শক সংখ্যা ছিল আকাশছোঁয়া। এই ধারাবাহিকের গোড়ার দিকে অর্থাৎ পরমপিতা লোকনাথের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী অরণ্য রায়চৌধুরী। যদিও এই ধরণের আধ্যাত্মিক ধারাবাহিক দেখতে পছন্দ করেন একটি দর্শক সংখ্যা, তার উপর শিশু লোকনাথ হিসেবে অরণ্য-র অভিনয়, সারল্যতা সহজেই দর্শক মনে দাগ কেটেছিল।

তাঁর অভিনয় অতি জনপ্রিয়তা পেয়েছিল বাঙালি দর্শক মনে। কিন্তু লোকনাথ বড় হতেই সিরিয়াল থেকে বাদ পড়েন অরণ্য। বড় লোকনাথের জায়গা নিয়েছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। কিন্তু যতই হোক দর্শকের মনে বরাবরের মতো একটা পাকাপোক্ত জায়গা করে বানিয়েছিল সেই শিশুশিল্পী অরণ্য। দর্শক কিন্তু এখনো তাঁকে ভুলতে পারেনি। কিন্তু এখন কোথায় অরণ্য, যদিও ২০১৮ সালে তাঁকে শেষ দেখা গেলেও, বর্তমানে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে। কিন্তু কবে পর্দায় ফিরছে তিনি? এবার সেই অপেক্ষার অবসান, অরণ্যর অনুরাগীদের জন্য সুখবর। জি বাংলার চলতি ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ র মাধ্যমে কামব্যাক করছেন অভিনেতা।

তবে এবার তাঁকে একজন যুবক বলাই যায়। গত কয়েক বছরে অনেকটাই বড় হয়ে গিয়েছেন অরন্য। আবার হ্যান্ডসামও। জি বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ র ধারাবাহিকটিও ইতিমধ্যেই দর্শকদের দ্বারা জনপ্রিয়তা পেয়েছে। এবার এই ধারাবাহিকেই দেখা যাবে অরন্যকে। খুব সম্ভবত বোধির এক দাদার চরিত্রে অভিনয় করছেন ছোট্ট লোকনাথ। যদিও স্ক্রিনে অরন্যকে দেখে অনেকেই চিনতে পারেনি। আসলে আগের চেয়ে তাঁর চেহারা এখন অনেকটাই বদলেছে।যদিও কয়েক মাস আগেই ‘গুল্ম’ মানের এক শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন তিনি। এবার যে ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ আরও জমে যাবে তা বলাই বাহুল্য।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২