৭৬ বছর বয়সী এক বৃদ্ধার কোমরের ঠুমকা দেখে হতবাক রেমো, সোনালি এবং ঊর্মিলা

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে ৮০’ কুমার শানুর এই জনপ্রিয় গানটির কথাই সম্প্রতি মনে করিয়ে দিল একটি ভাইরাল ভিডিও। হ্যাঁ, ৭৬ বছরের একটি বৃদ্ধার অসাধারণ নাচ দেখে এই কথাটাই যেন বারবার মনে পড়ছে। ৭৬ বছরের ওই বৃদ্ধার নাচ দেখে হার মানতে বাধ্য টিনেজার যুবতীরাও। কতটা মনের জোর হলে, তিনি জাতীয়স্তরের মঞ্চে এসে অসাধারণ নাচতে পারেন, সঙ্গে নাচাতে পারেন বিচারকদেরও। হ্যাঁ, সম্প্রতি শুরু হয়েছে জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স সুপার মমস’ (Dance India Dance Super Mom Seaon 3) -এর তৃতীয় সিজনের অডিশন। বেশ কয়েক বছর পরেও এই শো টেলিভিশনের পর্দায় প্রত্যাবর্তন করল। এবার এই শোয়ের বিচারকের আসনে রয়েছেন, অভিনেত্রী ভাগ্যশ্রী দাসানি, রেমো ডিসৌজা এবং উর্মিলা মাতুন্ডকর। ‘সুপার মম’ অর্থাৎ এই শোয়ের প্রতিযোগী হয়েছেন সমস্ত মাম্মিরা।

‘ডান্স ইন্ডিয়া ডান্স সুপার মমস’ এর বিচারক পদের মাধ্যমেই ভাগ্যশ্রী টিভিতে আত্মপ্রকাশ করলেন, এবং উর্মিলাও দীর্ঘ ১৫ বছর পর টিভি শোয়ের বিচারক হিসাবে বিনোদনে কামব্যাক করলেন৷ যে বৃদ্ধার ভিডিও ভাইরাল হয়েছে, তাঁর নাম লক্ষ্মী। তিনি তাঁর সন্তানদের নিয়ে এই শোয়ের অডিশন দিতে এসেছেন, তিনি মূলতঃ অমরাবতীর বাসিন্দা। এবার তিনিই জনপ্রিয় মারাঠি গান জিঙ্গাতে মঞ্চে উঠে অসাধারণ পারফর্ম করলেন, এমনকী তিনি শুধু একটা গানেই গুড নিউজ-ছবির সৌদা খারা খারা-তেও অসাধারণ ভাংড়া নাচ পরিবেশন করলেন৷ আর এই বয়সে লক্ষ্মীর এহেন শক্তি, এবং অসাধারণ ডান্সে মুগ্ধ হয়ে গিয়েছেন বিচারকরাও৷ তাঁরা রীতিমতো মঞ্চে এসে লক্ষ্মীর সঙ্গে একসঙ্গে কোমর দোলালেন।এবং খুশি হয়ে লক্ষ্মী সব বিচারকদের আশীর্বাদ হিসেবে ১০ টাকা করে অর্থ দিলেন।

 

অন্যদিকে ভাগ্যশ্রী লক্ষ্মীকে বলেছিলেন, “আজি মাজ্জা আলি অর্থাৎ আমি উপভোগ করেছি, দাদী। আজি আপনি কতটা উদ্যমী এবং উৎসাহী, আপনাকে দেখে আমি সত্যিই অবাক হয়েছি। আমি আজ অনেকগুলি পারফরম্যান্স দেখেছি এবং অনেক প্রতিযোগীই তাঁদের পারফরম্যান্সের পরে জল খাওয়ার অনুরোধ করেছেন। কিন্তু, আমি এটা দেখে হতবাক হয়েছি যে, আপনার বয়স এত হওয়া সত্ত্বেও আপনি সবার থেকে দ্বিগুণ শক্তি দিয়ে পারফর্ম করেছেন এবং জলের জন্যেও অনুরোধ করেননি।” রেমো আরও যোগ করেছেন, “আপনি সত্যিই আমাদের সবার জন্যে একজন অনুপ্রেরণা এবং আপনার শক্তি সত্যিই আশ্চর্যজনক। আমি গত এক দশকে অনেক পুরষ্কার এবং অর্থ পেয়েছি, কিন্তু এই ১০ টাকা আমার জন্য বিশেষ এবং মূল্যবান হয়ে থাকবে।” আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে, ড্যান্স রিয়েলিটি শো-এর তৃতীয় সংস্করণ, ডিআইডি সুপার মমস প্রতি শনি ও রবিবারে প্রচারিত হবে রাত ৯টা ZEE টিভিতে। এছাড়া ডান্স রিয়েলিটি শো, ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিল মাস্টার্স’ season 5 সম্প্রতি শেষ হয়েছে, যেখানে আসামের নবোজিৎ নারজারি জিতেছেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা