Ishwar Thakur: কিডনি নষ্ট, ভাই বিরল রোগে আক্রান্ত, মা শয্যাশায়ী, চরম আর্থিক সংকটে ভুগছেন জনপ্রিয় অভিনেতা

আমার কাছে ডায়াপার কেনার টাকা নেই, তাই বিকল্প ব্যবস্থা হিসেবে পুরনো খবরের কাগজ ব্যবহার করছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘এফআইআর’ এবং ‘ভাবি জি ঘর পার হ্যায়’ খ্যাত অভিনেতা ঈশ্বর ঠাকুর সম্প্রতি প্রকাশ করলেন যে, তিনি একটি কিডনি রোগে ভুগছেন, চিকিৎসার করার ক্ষমতা নেই। তীব্র আর্থিক সংকটের সঙ্গে লড়াই করছেন তিনি। পাশাপাশি জানালেন, অভিনেতা নিজের বা তাঁর অসুস্থ মায়ের চিকিৎসার খরচও বহন করতে পারছেন না। এতটাই আর্থিক সংকটে জর্জরিত তিনি। ‘ঈশ্বর মে আই কাম ইন ম্যাডাম’, ‘জিজা জি ছাত পার হ্যায়’-সহ বেশ কয়েকটি কমেডি শোতে কাজ করলেও এখন তিনি সম্পূর্ণ বেকার। কেউ তাঁকে কাজ দিচ্ছে না। নিজের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি জানিয়েছেন, একটি কিডনি তাঁর খারাপ হয়ে গিয়েছে, যে কারণে পা ফুলে গিয়েছে এবং তিনি এখন প্রস্রাব ধরে রাখতে পারেন না।

সম্প্রতি আজতাক ডটকমের একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “আমার কাছে ডায়াপার কেনার টাকা নেই, তাই বিকল্প ব্যবস্থা হিসেবে পুরনো খবরের কাগজ ব্যবহার করছি। আমার আর্থিক সামর্থ্য না থাকায় ভাল ডাক্তারের কাছে চিকিৎসা করাতে পারছি না। এর আগে, আমি এই অবস্থার জন্য আয়ুর্বেদিক চিকিৎসা নিচ্ছিলাম, কিন্তু এখন তা বন্ধ করে দিয়েছি। কারণ সেই খরচ চালানোরও টাকা নেই আমার কাছে।” তিনি আরও বলেন, “আমি খুব সংকটাপন্ন। এই জীবনের চেয়ে এখন মনে হচ্ছে, মৃত্যু অনেক ভাল। তবে আমি আমার মা এবং ভাইকে এই অবস্থায় একা রেখে যেতে পারছি না, তাই আমি লড়াই চালিয়ে যাচ্ছি।”

ঈশ্বরের কথায়, তাঁর মা কোভিড-এর পর থেকে শয্যাশায়ী। ভাই সিজোফ্রেনিয়ায় ভুগছেন। পরিবারের আর্থিক সংকটের কারণে তিনি এখন সরকারি হাসপাতালের পরিবর্তে একটি আশ্রমে চিকিৎসা করাচ্ছেন বিনা পয়সায়। তাঁর একটি পা এখনও ফোলা রয়েছে, যা নিয়ে ঘোরাফেরা করা তাঁর পক্ষে খুবই কঠিন। কিছু অডিশন দিয়েছেন, কিন্তু প্রযোজকরা তাঁর অবস্থার সম্পর্কে জানতে পেরেই, তাঁকে কাজে থেকে বাদ দিয়ে দিছেন। তবে তাঁর অনেক প্রাক্তন সহকর্মী গত কয়েক বছরে আর্থিকভাবে সাহায্য করেছেন। সোনু সুদ ফাউন্ডেশনও তাঁকে সাহায্য করেছিল।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২