‘হিংসা করো না…’ ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেই ট্রোলড রিচা চাড্ডা, দিলেন যোগ্য জবাব

এদিকে, সভায় উপস্থিতির জন্য অভিনেত্রী রিচা চাড্ডাকেও ট্রোলড করা হয়েছে। তবে নেটিজেনদের এই ট্রোলিং একেবারেই হজম করেননি রিচা চাড্ডা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বরাবরই প্রতিবাদী কন্ঠস্বরের জন্যে বিখ্যাত বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। অন্যায় দেখলে চুপ থাকতে পারেন না। সোশ্যাল মিডিয়ায় হোক, বা কোনও জনসমক্ষে অনুষ্ঠানে গিয়ে হোক, প্রতিবাদ করেন তিনি। সে যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব হন, তা নিয়েও ভয়ডোর নেই তাঁর। যাই হোক, দিন কয়েক আগেই দেশে এসেছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁ। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়োজিত এআই সামিটে যোগ দিতে ভারতে এসেছেন তাঁরা। পাশাপাশি বিশ্বের একাধিক রাষ্ট্রীয় নেতারাও মোদির সামিটে যোগ দেবেন। তিনদিনের সফরে ভারতে এসে কয়েকজন সেলিব্রিটির সঙ্গেও দেখা করেছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁ।

যেখানে বলিউডের চলচ্চিত্র নির্মাতারাও ছিলেন। বৈঠকে তাঁরা ভারতীয় তারকাদের সঙ্গে সিনেমা, শিল্প এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। ম্যাক্রোঁর সঙ্গে দেখা করা সেলিব্রিটিদের মধ্যে ছিলেন অনিল কাপুর, জোয়া আখতার, রিচা চাড্ডা এবং মনোজ বাজপেয়ী। ইতিমধ্যেই ম্যাক্রোঁর সঙ্গে অনিল কাপুরের সাক্ষাৎকারের কয়েকটি ছবি ভাইরাল হচ্ছে। যা দেখে অনেকেই বলেছেন, বলিউডের তারকাদের অতিরিক্ত গ্ল্যামারের কাছে ফ্রান্সের রাষ্ট্রপতিকে সাধারণ দেখাচ্ছে। এদিকে, সভায় উপস্থিতির জন্য অভিনেত্রী রিচা চাড্ডাকেও ট্রোলড করা হয়েছে। তবে নেটিজেনদের এই ট্রোলিং একেবারেই হজম করেননি রিচা চাড্ডা। তিনি ট্রোলারদের উপযুক্ত জবাব দিয়েছেন। কিছু ব্যবহারকারী রিচা চাড্ডাকে রাজনৈতিক মতাদর্শ এবং স্পষ্টবাদী মতামতের জন্য নিশানা করেছেন। তবে অভিনেত্রী ট্রোলারদের একহাতে নিয়ে বলেছেন, তিনি অন্যদের মতামতের পরোয়া করেন না। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘যদি কেউ অন্য কারো সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়ে আপনাকে ঈর্ষার চোখে দেখে, তাহলে দয়া করে মনে রাখবেন যে ঈর্ষা হল স্থবিরতার প্রথম লক্ষণ। এর ফলে আপনি আরও ভাল করার উৎসাহ পাবেন। তাই নিজের অগ্রগতির দিকে মনোনিবেশ করা উচিত। তখন আপনি দেখতে পাবেন যে অন্যরা গুরুত্বপূর্ণ নয়, চলচ্চিত্র তারকারাও নয়।’

একটি সাক্ষাৎকারে রিচা ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বলেন, ‘সাম্প্রতিক ভারত-ফ্রান্স বৈঠকে, আমাদের আলোচনায় দুই দেশের মধ্যে যৌথ প্রযোজনার সিনেমার সুযোগ সম্প্রসারণের উপর আলোকপাত করা হয়েছিল।’ আপনাদের জানিয়ে রাখি, নীরজ ঘায়ওয়ানের ‘মাসান’ (২০১৫) এবং রিচা চাড্ডার “গার্লস উইল বি গার্লস” (২০২৪) ভারত-ফ্রান্সের বিশিষ্ট যৌথ প্রযোজনায় তৈরি। মনোজ বাজপেয়ীকেও মুম্বইয়ের ফরাসি কনস্যুলেট জেনারেল এই আলোচনায় যোগ দেওয়ার জন্যে আমন্ত্রণ জানিয়েছিলেন। কাজের ক্ষেত্রে, রিচা চাড্ডাকে শেষবার সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’ তে দেখা গিয়েছিল। এরপর তিনি তাঁর প্রযোজনা উদ্যোগ ‘গার্লস উইল বি গার্লস’ দিয়ে প্রযোজনায়ও হাত দেন, যা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। তবে এখন রিচা তাঁর মেয়েকে নিয়েই ব্যস্ত। নতুন প্রজেক্টের কথা ঘোষণা করেন নি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২