জেলে বসেই রোহিতের বাড়িতে গুলি চালানোর ছক গ্যাংস্টার আনমোল বিষ্ণোইয়ের

মাস কয়েক আগে 'গোলমাল', 'সিংহম' পরিচালক রোহিত শেট্টির মুম্বইয়ের বিলাসবহুল আবাসনে গুলি চালানোর ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছিল গোটা প্রশাসনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগে ‘গোলমাল’, ‘সিংহম’ পরিচালক রোহিত শেট্টির মুম্বইয়ের বিলাসবহুল আবাসনে গুলি চালানোর ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছিল গোটা প্রশাসনকে। জানা যায়, পরিচালকের বাড়িতে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছিল। রোহিতের বাড়ির নিচ তলায় জিমঘরের কাঁচে গুলির চিহ্ন রয়েছে। সৌভাগ্ বশত, এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে হামলার পরেই দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলবল। ইতিমধ্যেই এই ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য হাতে পাচ্ছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। জানা গিয়েছে, আনমোল বিষ্ণোই পরিচালকের বাড়িতে গুলি চালানোর জন্যে একজন শুটারকে পাঠিয়েছিলেন। পুলিশের দাখিল করা ১,৬২৪ পাতার চার্জশিট অনুসারে, হামলার মূল দায়িত্বে থাকা শুটাররা প্রথমে চরম ভয়ে পিছিয়ে আসছিল। তাঁরা রোহিতের বাড়িতে গুলি চালাতে চায়নি। কিন্তু শেষ মুহূর্তে জেলবন্দি লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের ফোন আসতেই পুরো চিত্রনাট্য বদলে যায়। তিনি প্রধান শুটার দীপক শর্মাকে ফোনে চরম তিরস্কার করেন।

পুলিশ সূত্রের খবর, ঘটনার ১০ দিন আগে রোহিত শেট্টির বাড়ির সামনে রেইকি করে শুটাররা। কিন্তু রেইকির পর তাঁরা ভয় পেয়ে গিয়েছিল। হাই-প্রোফাইল এই সেলিব্রিটির বাড়িতে কড়া নিরাপত্তা এবং ধরা পড়ার ভয়ে তারা পিছু হঠার সিদ্ধান্ত নেয়। প্রথম চেষ্টায় শুটার দীপক শর্মা প্রায় ৩০ মিনিট রোহিতের বাড়ির বাইরে লুকিয়েছিল। এরপর তিনি ঘাবড়ে গিয়ে গুলি না চালিয়ে পালিয়ে যান। এবং আনমোল বিষ্ণোইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। ফোনে আনমোল দীপককে চরম তিরস্কার করেন এবং দ্বিতীয়বার রোহিতের বাড়িতে গুলি চালানোর জন্যে একটি নতুন তারিখ নির্ধারণ করেন। আর সেই তারিখটি ছিল ১ ফেব্রুয়ারি, যেদিন রোহিতের বাড়িতে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। অর্থাৎ এত বড় একটি অপরাধ করার জন্যে ‘সাহস’ বা মানসিক প্রস্তুতি ছিল না তাঁদের।

গত বছর সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশের মামলায় আমেরিকা থেকে আনমোলকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। অর্থাৎ তিনি এখন তিহার জেলে বন্দী। জানা যায়, জেলে বসেই রোহিতের বাড়িতে হামলার দিন শুটারদের সঙ্গে ভিডিও কলে যুক্ত ছিলেন আনমোল। গুলি চালানোর শুরু থেকে হামলাকারীদের পালিয়ে যাওয়া পর্যন্ত তিনি ফোনে যুক্ত ছিলেন। দীপক শর্মা-সহ মোট চারজনগুলি চালানোর পর একটি অটোরিকশা করে থানেতে যায়। এরপর ট্রেনে করে অন্য রাজ্যে পালিয়ে যায়। ​তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, রোহিতের বাড়িতে গুলি চালানোর ঘটনা পূর্বপরিকল্পিত ছিল। প্রথমে ভয় পেলেও পরে ফোনে আনমোল তাঁদের ফোনে ধমক দিতেই তাঁরা হামলা চালায়। পুলিশ এখনও পর্যন্ত প্রধান অভিযুক্ত শুভমন লোনকার, আরজু বিষ্ণোই সহ ১৫ জনকে গ্রেফতার করেছে। শুভম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হামলার দায় স্বীকার করেছিল। সে সলমান খানের বাড়িতে গুলি ও বাবা সিদ্দিকী হত্যা মামলাও জড়িত ছিল। অভিযুক্তরা প্রথমে হরিয়ানায় লুকিয়ে ছিলেন। সেখান থেকেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে কঠোর ‘মকোকা’ (MCOCA) আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?