প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র নেপথ্যে হিন্দি সিনেমা!

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির পর মাত্র তিন দিন। এর মধ্যেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে ‘সাধক বামাক্ষ্যাপা’। পরিচালনা থেকে অভিনয়, সবেতেই মিলেছে ইতিবাচক প্রতিক্রিয়া। কিন্তু হঠাৎই এই ছবির ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যে সিনেমার শ্যুটিং শেষ করতে সাড়ে পাঁচ মাস লেগেছে , যে ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দর্শক, সেই ছবিই কি না এবার হল থেকে বিদায় নিতে চলেছে! নেপথ্যে কি শুধুই শোয়ের অঙ্ক? আগামী শুক্রবার মুক্তি পেতে চলা একটি হিন্দি ছবির জন্যই নাকি কমানো হচ্ছে ‘সাধক বামাক্ষ্যাপা’-র শো। আর তাতেই ক্ষুব্ধ প্রযোজনা সংস্থা এসভিএফ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, সমস্ত প্রেক্ষাগৃহ থেকে ছবিটি তুলে নেওয়ার কথাও ভাবছে তারা।

অভিযোগ, আগামী শুক্রবার মুক্তি পেতে চলা হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’-কে বেশি শো দিতে গিয়ে কমানো হচ্ছে বাংলা ছবির শোয়ের সংখ্যা। এই সিদ্ধান্তের প্রতিবাদে ছবিটি সমস্ত প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়ার কথা ভাবছে প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)। যদিও শেষ পর্যন্ত সমান সংখ্যক শো দেওয়ার দাবি মানা হলে ছবিটি সিনেমাহল থেকে সরানো হবে না বলেই সূত্রের খবর। প্রায় দু’বছর ধরে তৈরি হয়েছে ‘সাধক বামাক্ষ্যাপা’। যেখানে বাংলা ছবির শ্যুটিং সাধারণত ১৪-১৫ দিনের মধ্যে শেষ হয়ে যায়, সেখানে এই ছবির শ্যুটিং চলেছে প্রায় সাড়ে পাঁচ মাস। প্রথমে কালীপুজোর সময়ে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ‘রামায়ণ’ ছবির সঙ্গে একই সময়ে মুক্তি এড়াতে পিছিয়ে দেওয়া হয় সেই তারিখ। এসভিএফের তরফে জানানো হয়েছিল, দুই ছবিই একই ধারার হওয়ায় দর্শকদের সামনে একটিকে বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি করতে চান না তাঁরা। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসে ‘সাধক বামাক্ষ্যাপা’। মুক্তির পর থেকেই ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। সায়ন্তন ঘোষালের পরিচালনার পাশাপাশি মুখ্য চরিত্রে সব্যসাচী চৌধুরীর অভিনয়ও নজর কেড়েছে। দর্শকের ভিড়ও দেখা গিয়েছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। কিন্তু মুক্তির তিন দিনের মধ্যেই শো কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ছবিটিকে ঘিরে।

আরও পড়ুন: বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ইয়ে প্রেম মোল লিয়া’। দীর্ঘদিন পর পরিচালনায় ফিরছেন সুরজ বরজাতিয়া। রাজশ্রী প্রোডাকশনের এই ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে যশরাজ ফিল্মস (YRF)। অন্যদিকে, ‘সাধক বামাক্ষ্যাপা’-র ডিস্ট্রিবিউশনের দায়িত্বে পিভিআর এবং আইনক্স। সূত্রের খবর, এই দুই সংস্থার তরফে হিন্দি ছবিটিকে বেশি শো দেওয়ার কথা জানানো হয়েছে। তাতেই আপত্তি এসভিএফের। প্রযোজনা সংস্থার দাবি, দুটি ছবিকেই সমান সংখ্যক শো দেওয়া হোক। অন্তত প্রথম সপ্তাহে দর্শকের সাড়া ও ছবির ব্যবসা যাচাই করার সুযোগ দেওয়া উচিত। তার পরের সপ্তাহে কোন ছবির কতগুলি শো থাকবে, তা ব্যবসার ফলাফলের ভিত্তিতে ঠিক করা যেতে পারে। সেই দাবি মানা না হলে ‘সাধক বামাক্ষ্যাপা’ সমস্ত বড়পর্দা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এসভিএফ। তবে সমান শোয়ের প্রস্তাবে পিভিআর ও আইনক্স রাজি হলে ছবিটি আগের মতোই প্রেক্ষাগৃহে চলতে পারে বলে জানা যাচ্ছে।

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI