বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যকে বিশ্বমঞ্চে আরও পরিচিত করে তুলতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের এই লোকশিল্পের প্রতি আকৃষ্ট করা এবং তাঁদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেও আয়োজন করা হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার।

তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে পুরুলিয়া রবীন্দ্র ভবনে রবিবার থেকে শুরু হয়েছে তিন দিনের এই ছৌ নৃত্য কর্মশালা। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির। এই কর্মশালায় শুধু পুরুলিয়া নয়, পার্শ্ববর্তী বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছৌ শিল্পীরা অংশগ্রহণ করেছেন। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, তিন দিনের এই কর্মশালায় এক হাজারেরও বেশি শিল্পীর অংশগ্রহণের আগ্রহ রয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই নতুন প্রজন্মের শিল্পী। প্রতিদিনই জেলার অভিজ্ঞ ও বিশিষ্ট ছৌ শিল্পীরা প্রশিক্ষণ দিচ্ছেন অংশগ্রহণকারীদের। তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও শিল্পকলার নানা দিক নতুনদের সামনে তুলে ধরার পাশাপাশি হাতে-কলমে শেখানো হচ্ছে ছৌ নৃত্যের বিভিন্ন কৌশল, নৃত্যশৈলী এবং বিশেষ কিছু খুঁটিনাটি বিষয়। এর ফলে শিল্পের মূল ধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন নতুন প্রজন্মের শিল্পীরা। অভিজ্ঞ শিল্পীদের কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ পেয়ে যথেষ্ট উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরাও। তাঁদের মতে, এই ধরনের কর্মশালা ছৌ নৃত্যের ঐতিহ্য ও শৈলী সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিচ্ছে।

আরও পড়ুন: ‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

উল্লেখ্য, পুরুলিয়ার ছৌ নৃত্য বাংলার সমৃদ্ধ লোকসংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়। এই শিল্পকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া, নতুন শিল্পী তৈরি করা এবং ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে রাজ্য সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশাবাদী শিল্পীমহল।

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র নেপথ্যে হিন্দি সিনেমা!

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘বিজেপি নয়, তৃণমূলই ডিম ছুড়ছে’, দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI