‘ছেলেদের যেখানেই দেখতে পান ছবি তুলবেন না’, পাপারাজ্জিদের অনুরোধ সইফ-করিনার

অন্যদিকে সইফ আলি খানের বয়ান রেকর্ড করেছেন পুলিশ। আর সইফ আলি খানের উপর এমন হামলার কারণে প্রতিনিয়ত সজাগ থাকছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সইফ আলি খানের উপর হামলার ঘটনায় এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে মুম্বই পুলিশ। এর মধ্যেই করিনা কাপুর এবং সইফ আলি খান তাঁর পরিবারের স্বার্থে মুম্বই পাপারাজ্জিদের কাছে একটি অনুরোধ করলেন। তাঁরা তাঁদের দুই পুত্র তৈমুর এবং জেহ আলি খানের ছবি বা ভিডিও তুলতে স্পষ্টভাবে নিষেধ করলেন। গত ১৬ জানুয়ারি বলিউড অভিনেতা সইফ আলি খানের মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে ডাকাতির চেষ্টায় ঢুকে পড়ে এক ব্যক্তি। তাঁকে প্রথম দেখতে পান সইফ-করিনার ছোট ছেলে জেহর আয়া। এরপর তাঁর সঙ্গে অভিযুক্তর বাকবিতণ্ডা বাধলে তড়িঘড়ি ঘটনা স্থলে ছুটে আসেন সইফ আলি খান।

অভিনেতা এমন পরিস্থিতিতে চোরকে আটকাতে গেলে তাঁর সঙ্গে সইফের তুমুল ধস্তাধস্তি হয়। এরপর বিপাকে পড়ে সইফকে ৬ কোপ ছুরিকাঘাত করে পালান অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকের হাসপাতালে ভর্তি করানো হয়। এবং হাসপাতালে ৫ দিন থাকার পর তিনি বাড়ি ফেরেন। গত ১৯ জানুয়ারি সইফের উপর হামলাকারিকে থানে থেকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদকে জেরা করছে পুলিশ। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা, তার খোঁজে কলকাতায় এসেছেন পুলিশ। অন্যদিকে সইফ আলি খানের বয়ান রেকর্ড করেছেন পুলিশ। আর সইফ আলি খানের উপর এমন হামলার কারণে প্রতিনিয়ত সজাগ থাকছে পুলিশ। তাঁদের বাড়িতেও পুলিশি নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।

এমন পরিস্থিতিতেই মুম্বই পাপারাজ্জিদের ছেলেদের ছবি বা কোনরকম ভিডিও তুলতে না করলেন করিনা কাপুর এবং সইফ। তাঁরা জানিয়েছেন, এই ঘটনার পর যেখানেই তাঁদের দেখা যাক, ছেলে তৈমুর আলি খান এবং জাহাঙ্গীর আলি খানের যাতে ছবি তোলা না হয়। এছাড়াও সইফ এবং করিনা প্যাপদের অনুরোধ করে আরও বলেছেন, বান্দ্রার বাসভবনের বাইরে যাতে তাঁরা না দাঁড়ায়। এর আগে কখনই করিনা বা সইফ তাঁদের ছেলেদের ছবি তোলার জন্যে বারণ করেননি।

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার মেরিন পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং