২০ বছর আগে নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব সইফকে, ‘না’ করে এখন পস্তাচ্ছেন নায়ক

নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল সইফ আলি খানকেও। 'ওমকারা'র ২০ বছর পূর্তিতে ছবির শুটিংয়ের অজানা তথ্য প্রকাশ করলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল সইফ আলি খানকেও। ‘ওমকারা’র ২০ বছর পূর্তিতে ছবির শুটিংয়ের অজানা তথ্য প্রকাশ করলেন অভিনেতা। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি বলিউডের অন্যতম সেরা ছবি হিসেবে বিবেচিত। যেখানে ল্যাংড়া ত্যাগী চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন সইফ আলি খান। ছবিটির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক বিশাল ভরদ্বাজ তাঁকে সম্পূর্ণ পোশাক ছাড়া অভিনয় করতে বলেছিলেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সইফ জানান, ‘ছবিতে একটি দীর্ঘ দৃশ্য ছিল। যেখানে আমি একটি আয়নার সামনে দাঁড়িয়ে ছিলাম। বিশাল আমাকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কি এই দৃশ্যটি নগ্ন হয়ে করতে পারবেন?’ যেটা শুনে আমি রীতিমতো চমকে গিয়েছিলাম। কারণ বিষয়টি আমার কাছে খুব আকর্ষণীয় ছিল। কিন্তু সেটে অনেক লোক ছিল, তাই আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম। আমি তাঁকে বললাম, ‘আপনি যদি আমাকে নগ্ন অবস্থায় পরিচালনা করেন, তাহলে আমিও করব।’ বিশাল জি হেসে বললেন, ‘না, আমি তা করব না।’ সেখানেই কথোপকথনটি শেষ হয়ে যায়।’

তবে ২০ বছর পরে আজ সইফের মনে হচ্ছে, সেদিন ওই দৃশ্যে অভিনয় করা উচিত ছিল তাঁর। তিনি বলেন, ‘পেছনে ফিরে তাকালে মনে হয়, সেদিন নগ্ন হয়ে শুটিং করলে আমার কোনও সমস্যাই হত না। যদি ছায়ামূর্তির দৃশ্যটি পেছন থেকে শুট করা হত, তাহলে দৃশ্যটি হয়তো আরও বেশি আকর্ষণীয় হত। সেই সময়ে আমরা নতুন কিছু করার চেষ্টা করছিলাম। আজ যদি এমন সুযোগ পেতাম, আমি অবশ্যই তা করব।’

আসলে সইফ ব্যাখ্যা করেন যে, ‘যে দৃশ্যে আমার নগ্ন হয়ে শুটিংয়ের কথা ছিল, সেখানে একটি দীর্ঘ সংলাপ ছিল, যেখানে আমার চরিত্রটি প্রতিশোধের কথা বলে। কিন্তু শুটিংয়ের ঠিক আগে বিশাল পুরো দৃশ্যটিই বদলে দেন। তিনি বলেন, ওই দৃশ্যে কোনও সংলাপ থাকবে না। তিনি আমার হাতে হাতুড়ির মতো একটা ভারী জিনিস দিয়ে বলেন, এটা দিয়ে আয়না ভাঙতে। আমার হাত থেকে রক্ত ​​ঝরবে, আর আমি সেই রক্ত ​​আমার কপালে মাখব। এটাই হবে পুরো দৃশ্য। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে, এখানে একটা সংলাপ ছাড়াই সম্পূর্ণ রাগ আর প্রতিশোধ ফুটিয়ে তোলা সম্ভব। তাঁর এই ভাবনাটা আমার কাছে অসাধারণ মনে হয়েছিল।’ তাই তাঁকে নগ্ন দৃশ্যে অভিনয়ে পরে না করেছিলেন বিশাল। সইফকে সর্বশেষ ‘কর্তব্য’ ছবিতে দেখা গিয়েছিল।

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি