এই মুহূর্তে

ফের বলিউড চলচ্চিত্রে মিমি, এবার সইফ আলি খানের সহ-অভিনেত্রী তিনি, ছবির নাম কী?

নিজস্ব প্রতিনিধি: বনগাঁয় অনুষ্ঠানে পৌঁছতে দেরি হওয়ার কারণে হেনস্থার সম্মুখীন হতে হয়েছিল, সেই কারণে এখন সংবাদের শিরোনামে রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই ঘটনায় নাম জড়িয়েছে জ্যোতিষী তনয় শাস্ত্রীর। তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। বনগাঁয় হেনস্থার বিষয়টি মিমি চক্রবর্তী নিজেই জানিয়েছেন। যাই হোক, এই সমস্ত বিতর্ক কখনই তাঁর কেরিয়ারে আঘাত করতে পারেনি। বাংলার পাশাপাশি হিন্দি ইন্ডাস্ট্রিতেও নাম লিখিয়েছেন তিনি। ‘পোস্ত’-র হিন্দি সংস্করণ ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছে তাঁর।

এবার বলিউডের আরও একটি ছবিতে অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী। তাঁর দ্বিতীয় বলিউড ছবি হতে চলেছে ‘হাম হিন্দুস্তানি’। যেখানে প্রখ্যাত অভিনেতা সইফ আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মিমি। প্রতীক গান্ধিও থাকবেন ছবিতে। যা নিঃসন্দেহে মিমির কেরিয়ারে দুর্দান্ত সুযোগ। জানা গিয়েছে, ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করবেন সইফ আলি খান। গত বছরের মাঝামাঝি সময়েই এই ছবির ঘোষণা করা হয়েছে। রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় তৈরি হয়েছে এই পিরিয়ড ড্রামা। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির টিজার।সেখানেই দেখা গিয়েছে মিমিকে।

টিজারে দেখা গিয়েছে, সইফ অভিনীত চরিত্রটির বক্তব্য শুনে হাততালি দিচ্ছেন মিমি চক্রবর্তী। অভিনেত্রীর পরনে রয়েছে আঢপৌঢে শাড়ি, গায়ে জড়ানো শাল। বোঝাই যাচ্ছে, সেক্সি অবতার ছেড়ে একেবারে বাঙালি বধূ হিসেবে তিনি ছবিতে ধরা দেবেন। তবে এই ছবির শুটিং শেষ হয়ে যেত অনেক আগেই, কিন্তু গত বছর সইফ আলি খানের বাড়িতে হামলা হয়। যেখানে অভিনেতার উপর ছুরির কোপ বসায় চোর, যে কারণে অভিনেতার অস্ত্রোপচার করা হয়। তাই তাঁকে কয়েক সপ্তাহ হাসপাতালে বিশ্রামে থাকতে হয়। সেই কারণে ছবির শুটিং দেরিতে শুরু হয়েছে বলে জানান পরিচালক। নয়তো অনেক আগেই ছবির শুটিং শেষ হয়ে যেত এবং ছবি মুক্তি পেয়ে যেত। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১০ কোটি টাকার মানহানি মামলায় স্বস্তি পেলেন পলাশ, বোম্বে হাইকোর্টের বড় রায়

কারুর পদপিষ্টের রেশ কাটেনি, বিজয়ের জনসভায় ফের মৃত্যু, প্রাণ গেল মহারাষ্ট্রের ব্যক্তির

বাবার মৃত্যুতে দিশাহারা! মদ্যপ অবস্থায় শ্মশানে গিয়ে গায়ে চিতাভস্ম মাখলেন সঞ্জয় মিশ্র

আলিয়া-ববি দেওলের মধ্যে তুমুল ঝামেলা! শুটিং ফ্লোরে রণক্ষেত্র পরিস্থিতি

বাড়িতে গুলি হামলার পর প্রথম জনসমক্ষে রোহিত শেট্টি, কোথায় দেখা গেল পরিচালককে?

জালিয়াতির মামলায় পরিচালক বিক্রম ভাট এবং তাঁর স্ত্রীকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ