১৯ বছর পর তৈরি হচ্ছে ‘Salaam-E-Ishq’-এর সিক্যুয়েল, বাদ সলমান-প্রিয়াঙ্কা’, প্রধান ভূমিকায় কে?

জানা যাচ্ছে, বলি উডের সিক্যুয়েলের তালিকায় রয়েছে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত 'সালাম এ ইশক'-ও। ১৯ বছর পর ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে এখন সিক্যুয়েলের যুগ। একের পর এক পুরোনো ছবিগুলি সিক্যুয়েলের রূপ পাচ্ছে। তালিকায় রয়েছে, গোলমাল থেকে ওয়েলকাম-সহ একাধিক ছবির সিক্যুয়েল। তবে এর মধ্যেই আরও একটি চমকপ্রদ খবর সামনে এসেছে। জানা যাচ্ছে, বলি উডের সিক্যুয়েলের তালিকায় রয়েছে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘সালাম এ ইশক’-ও। ১৯ বছর পর ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে। প্রথম ছবিতে সলমান খান, প্রিয়াঙ্কা চোপড়া প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন, তবে সিক্যুয়েলে থাকবেন না পুরোনো তারকাদের কেউ।

শোনা যাচ্ছে, ‘সালাম এ ইশক’ সিক্যুয়ালে সম্ভবত প্রধান ভূমিকায় অভিনয় করতে পারেন অক্ষয় কুমার। নিখিল আদভানি পরিচালিত এই ছবিটি ছিল হলিউড চলচ্চিত্র ‘লাভ অ্যাকচুয়ালি’-এর হিন্দি রিমেক। চলচ্চিত্রটির কাহিনী ছয়টি দম্পতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। এতে প্রেম, বিশ্বাসঘাতকতা ও বিবাহের মতো বিষয়বস্তু গুলিকে তুলে ধরা হয়েছিল। এতে আরও অভিনয় করেছিলেন, অনিল কাপুর, জুহি চাওলা, গোবিন্দা, অক্ষয় খান্না, জন আব্রাহাম, বিদ্যা বালন, আয়েশা টাকিয়া, শ্যানন এসরা, সোহেল খান এবং ইশা কোপ্পিকার-সহ একদল বলিউড তারকা।

এখন শোনা যাচ্ছে, ১৯ বছর পর, ‘সালাম-এ-ইশক’-এর সিক্যুয়েল তৈরির কাজ চলছে। আর তা পরিচালনার দায়িত্বে থাকবেন নিখিলই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসন্ন এই ছবির অন্যতম প্রধান চরিত্রের জন্য অক্ষয় কুমারকে বিবেচনা করা হচ্ছে। এছাড়া, ছবিতে এবার তিনটি দম্পতির কাহিনী দেখানো হবে। তবে অক্ষয়ের নায়িকা কে হচ্ছেন, তা এখনও চূড়ান্ত হয়নি। সম্ভবত ছবিতে আরও দুই তরুণ দম্পতি থাকবে। তবে এখনও পর্যন্ত নির্মাতারা আনুষ্ঠানিক ভাবে সিক্যুয়েলটি নিশ্চিত করেননি। কাজের ফ্রন্টে, অক্ষয়কে শেষবার প্রিয়দর্শন পরিচালিত হরর-কমেডি ভুথ বাংলায় দেখা গিয়েছিল, যাতে ওয়ামিকা গাব্বি, তব্বু, আসরানি এবং পরেশ রাওয়াল অভিনয় করে ছিলেন।

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য