বাবা অসুস্থ, তার মধ্যেই শুটিং, ফের ‘ক্লিন শেভড’ লুকে ভাইরাল সলমান

তবে এতকিছুর পরেও সলমান খান তাঁর কাজের প্রতিশ্রুতি অব্যাহত রেখেছেন। সপ্তাহ কয়েক আগেই মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সলমানের বাবা সেলিম খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড সুপারস্টার সলমান খান, আজকাল খুবই চিন্তায় রয়েছেন। একদিকে তাঁর বাবা অসুস্থ, অন্য দিকে তাঁর উপর কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কুনজর। কখন তাঁর উপর হামলা হবে, সেই নিয়েই আতঙ্কে অভিনেতাসহ তাঁর পরিবার এবং ভক্তরা। তাই যেখানেই যান, সঙ্গে তাঁকে ঘিরে নিরাপত্তারক্ষীরা থাকেন। সবটা নিয়ে অভিনেতা বেশ কঠিন জীবন যাপন করছেন। তবে এতকিছুর পরেও সলমান খান তাঁর কাজের প্রতিশ্রুতি অব্যাহত রেখেছেন। সপ্তাহ কয়েক আগেই মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সলমানের বাবা সেলিম খান। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠলেও লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন।

আমির খান তাঁর স্বাস্থ্যের উন্নতির কথা জানিয়েছেন। এই কঠিন সময়েও, অভিনেতা তাঁর কাজের প্রতিশ্রুতি পূরণ করছেন। শুটিংয়ে মন দিয়েছেন। তাঁর দায়িত্ববোধ অবাক করেছে সকলকে। জানা যাচ্ছে, সলমান খান বেশ কিছুদিন ধরেই মুম্বইয়ে তাঁর আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং করছেন। ছবিটির জন্যে কঠোর পরিশ্রম করছেন তিনি। হোলিতেও ছবির শুটিং করছেন। বৃহস্পতিবার সলমান খানের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির সেট থেকে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে সলমানকে তাঁর ভক্তদের সঙ্গে দেখা করতে দেখা গিয়েছে এবং হাসিমুখে তাঁদের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে। এমনকি একজন ভক্তের সঙ্গে তাঁকে হোলি খেলতে দেখা গিয়েছে। আর ছবিগুলি ভাইরাল হতেই নেটপাড়ায় অভিনেতার দায়িত্ববোধ দেখে অবাক হয়ে গিয়েছেন ভক্তরা।

বর্তমানে অভিনেতা তাঁর ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং করছেন। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতাকে ঘিরে রয়েছে সেনাবাহিনীর পোশাক পরা ছোট ছোট বাচ্চারা। তারা একটি দল গঠন করে সলমানের সঙ্গে পোজ দিচ্ছে। এই ছবিগুলি নিয়ে সলমান ভক্তদের মধ্যে আলোচনা হচ্ছে। অভিনেতার সুন্দর চেহারা দেখে সকলেই মুগ্ধ হয়ে গিয়েছেন। আবার কেউ কেউ তাঁকে এত খুশি দেখে আবেগঘন হয়ে পড়ছেন। তবে ভক্তরা সলমান খানকে নিয়ে চিন্তিত কারণ, একদিকে তাঁর বাবা হাসপাতালে ভর্তি। অন্যদিকে, রমজান মাস চলছে। এমন পরিস্থিতিতেও সলমান তাঁর কাজের উপর মনোনিবেশ করছেন। এটাই ভাল লেগেছে ভক্তদের। ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিটির আগামী ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা, কিন্তু এটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২