একি কাণ্ড! অভিনেত্রী হয়েও বলিউডের একটি পার্টিতে আমন্ত্রণ পেলেন না ‘পিগি চপস্’!

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের এক পার্টিতে আমন্ত্রণ পেলেন না অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)! যাতে ভীষণই দুঃখ পেলেন পিগি চপস্! ব্যাপারটা কী? বিদেশের মাটিতে বসবাস করছেন বলেই কী, নায়িকাকে সবাই ভুলে গেলেন? না একদমই নয়, ব্যাপারটা আসলে বলিউডের ঘটনাই হয়। মঙ্গলবার, লস অ্যাঞ্জেলেসেই নায়িকার পাশের একটি জায়গায় বলিউড-থিমযুক্ত একটি পার্টির আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানে আমন্ত্রণ পান নি প্রিয়াঙ্কা। তাই তাঁর দুঃখ! তিনি ইনস্টাগ্রামে ওই পার্টির একটু অংশ দূর থেকে ক্যামেরাবন্দী করলেন। আর সেটি পোস্ট করেই নায়িকা জানালেন না, তাঁকে বলিউডের থিম যুক্ত এই পার্টিতে কেন আমন্ত্রণ জানানো হল না?

ভিডিও টি দেখে বোঝা যাচ্ছে, নায়িকার বাড়ির অনেকটা দূরেই ওই পার্টিতে চলছে “চোলি কে পিছে কেয়া হ্যায়” গানটি। যে গানটিতে পারফরম্যান্স করেছিলেন ডান্সিং ডিভা মাধুরী দীক্ষিত। বলিউডের এমন একজন সুপারস্টার অভিনেত্রী সেই পার্টির আশেপাশে থাকা সত্ত্বেও কেন আমন্ত্রণ পেলেন না প্রিয়াঙ্কা, সেটাই প্রশ্ন নায়িকার। লস অ্যাঞ্জেলেসে থাকাকালীন নায়িকার কাছে এটি একটি মেমোরিয়াল ডে অফ উইকএন্ড। তিনি তাঁর এই ইনস্টাগ্রাম স্টোরির ক্যাপশনে লিখেছেন, “মেমোরিয়াল ডে উইকএন্ড। এই সঙ্গীত কোথা থেকে আসছে? চলো যাই!” প্রিয়াঙ্কা এখন বছরের বেশিরভাগ সময়েই লস অ্যাঞ্জেলেসে থাকেন। চলতি বছরের জানুয়ারিতেই, তিনি এবং তাঁর স্বামী, নিক জোনাস, সারোগেসির মাধ্যমে তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। তাঁরা মেয়ের নাম রেখেছেন, ‘মালতি মারি চোপড়া জোনাস’।

প্রিয়াঙ্কা প্রাক্তন নেটওয়ার্ক শো কোয়ান্টিকোতে সঞ্চালনার মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এরপর তিনি বেওয়াচ, উই ক্যান বি হিরোস, দ্য হোয়াইট টাইগার এবং দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস-এর মতন একাধিক হলিউড চলচ্চিত্রে অভিনয় করেন। তাঁকে পরবর্তীতে বলিউড চলচ্চিত্র ‘জি লে জারা’ তে দেখা যাবে। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস হলিউডে তাঁর যাত্রা দিয়ে ভারতকে বিশ্বের মানচিত্রের কাছে অনেক উচ্চতায় তুলে ধরেছেন। সম্প্রতি, তিনি তাঁর প্রোডাকশন হাউস পার্পল পেবল পিকচার্সের মাধ্যমে হলিউডে আরও দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছেন৷ একটি বিবৃতির মাধ্যমে নায়িকা জানিয়েছেন, দক্ষিণ এশিয়ার নতুন লেখক, চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে তিনি এবার কাজ করতে চান, তাঁদের গল্প নিয়ে কাজ করতে চান। যারা এতদিন কোনও সুযোগ পান নি, তাঁদেরকে এবার তিনি কাজ দিতে চান।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা