অভিনয়কে বিদায়, বিদেশে চুটিয়ে সংসার করছেন রুশা, দিলেন প্রমাণ

জীবনকে উপভোগ করছি।' সুতরাং বোঝাই যাচ্ছে রুশার দাম্পত্য জীবন এখন রসালো। তাই ইন্ডাস্ট্রির সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন করেছেন রুশা। ছবিতে অনেকেই রুশাকে প্রশ্ন করলেন প্রশ্ন- ‘তুমি কি অভিনয়ে ফিরবে না?’

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শুরুতেই টলিউডের বহু অভিনেত্রী গাঁটছড়া বেঁধেছেন। যার মধ্যে একজন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। তবে অন্যান্য অভিনেত্রীরা বিয়ের পর অভিনয়ে চালিয়ে গেলেও রুশার বিয়ের প্রতিশ্রুতি একটু আলাদা ছিল। কারণ তাঁর স্বামী পেশায় আইটির উচ্চপদস্থ কর্মচারী। তাই তাঁকে বিয়ের পর স্বামীর সঙ্গে বাইরেই সংসার পাততে হবে সেটা জেনেই বিয়ে করেছেন অভিনেত্রী। সুতরাং সাংসারিক জীবনকে স্বাগত জানিয়ে কেরিয়ার কে বিদায় বলেছেন রুশা। বিয়ের এক মাসের মধ্যেই আমেরিকা উড়ে যান রুশা। সেটাই এখন তারা জীবন। মাঝে মধ্যেই বরের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েন আর ছবি পোস্ট করে জানান কতটা আনন্দে আছেন তিনি। সফটওয়ার ইঞ্জিনিয়ার অনুরণকে বিয়ে করে এখন ‘হ্যাপিলি ম্যারেড’ রুশা। তবে সামাজিকভাবে বিয়ের এক বছর আগেই চুপিচুপি আইনী বিয়ে সেরে ফেলেছিলেন অভিনেত্রী, তা বর্ষপূর্তিতে প্রকাশ্যে আনেন নায়িকা। তবে সেখানে গিয়ে কি অভিনয়কে একেবারেই ভুলে গিয়েছেন রুশা? 

দু-দিন আগেই কোল্ডপ্লে-র কনসার্ট দেখতে গিয়েছিলেন স্বামী-স্ত্রী মিলে। বৃহস্পতিবারের বার বেলাতেও সাত সমুদ্র তেরো নদী পারে নিজের মনের মানুষের সঙ্গে রোম্যান্টিক মুডে সেই ছবি পোস্টালেন রুশা চট্টোপাধ্যায়। আমেরিকার ওয়াশিংটন স্টেটের ওয়ানেচি লেকের সামনে তোলা সেই রোম্যান্টিক ছবির চারপাশের সবুজ পাহাড় ঘেরা নীল জলরাশি সামনে অনুরণের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রুশা। তবে উচ্চতায় স্বামীর থেকে অনেকটাই লম্বা তিনি। এই নিয়েও কম হাসিঠাট্টা হয়নি নেটপাড়ায়। তাঁদের বিয়ের ছবি নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছিল তামাশা।

এদিন অভিনেত্রীর পরনে ছিল ব্লু ডেনিম শর্টস। লাল রঙা টপ। খোলা চুল, চোখে রোদচশমা আর প্রায় মেকআপহীন লুকে অসাধারণ রুশার পাশেই ক্যাজুয়াল পোশাকে দাঁড়িয়ে অনুরণন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘জীবনকে উপভোগ করছি।’ সুতরাং বোঝাই যাচ্ছে রুশার দাম্পত্য জীবন এখন রসালো। তাই ইন্ডাস্ট্রির সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন করেছেন রুশা। ছবিতে অনেকেই রুশাকে প্রশ্ন করলেন প্রশ্ন- ‘তুমি কি অভিনয়ে ফিরবে না?’ কেউ জানতে চান, ‘তুমি কি সত্যি অভিনয় জীবনকে মিস করো না?’ মাইক্রোসফটে চাকরি করে রুশার বর সেই সূত্রেই এখন সিয়াটেলে থাকেন তিনি। বর্তমানে সংসার জীবনকে উপভোগ করছেন রুশা, তাই অভিনয়ে ফেরার আপাততঃ কোনও সম্ভবনা নেই তাঁর।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২