এই মুহূর্তে

জালিয়াতির মামলায় পরিচালক বিক্রম ভাট এবং তাঁর স্ত্রীকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি: জালিয়াতির মামলায় অবশেষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বলিউড পরিচালক বিক্রম ভাট এবং তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভাট। ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগে উদয়পুরে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন ইন্দিরা আইভিএফ-এর প্রতিষ্ঠাতা ডক্টর অজয় ​​মুরদিয়া। এই অভিযোগের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর, ২০২৫ তারিখে বিক্রম ভাট এবং তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হয়। ডক্টর অজয় ​​মুরদিয়া অভিযোগ করেন যে, ছবিতে বিনিয়োগ করার নামে পরিচালক এবং তাঁর স্ত্রী ৩০ কোটি নিয়েছিলেন। কিন্তু তা ফেরৎ দেয়নি, প্রতিশ্রুতিও পূরণ করেননি। ২ মাস জেল খাটার পর অবশেষে বিক্রম এবং শ্বেতাম্বরীকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার, (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর একটি বেঞ্চ তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৯ ফেব্রুয়ারি, ২০২৬।

অভিযোগকারী অজয় ​​মুরদিয়া দাবি করেছেন যে, তিনি তাঁর প্রয়াত স্ত্রীর জীবনী তৈরির জন্যে বিক্রম ভাটের ছবিতে অর্থ বিনিয়োগ করেছিলেন। কিন্তু, তাঁর অভিযোগ, জাল বিল এবং রসিদ দেখিয়ে পরিচালক তাঁর অর্থ আত্মসাৎ করেছেন। এরপরেই তিনি রাজস্থানের উদয়পুরে তাঁদের বিরুদ্ধে কোটি টাকার জালিয়াতির মামলার অভিযোগ দায়ের করেন। জামিন বন্ড জমা দিয়ে তাঁদের মুক্তির নির্দেশ দিয়েছে রাজস্থান সরকার। রাজস্থান সরকারকে নোটিশ জারি করা হয়েছে এবং আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে। বেঞ্চ জানিয়েছে,  ‘অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে, বর্তমানে উদয়পুর কারাগারে বন্দী বিক্রম ভাট এবং তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভাটকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।’ শুনানির সময়, শ্বেতাম্বরী এবং বিক্রম ভাটের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী মুকুল রোহাতগি এবং সিদ্ধার্থ দাভে যুক্তি দিয়েছিলেন যে, রাজস্থান পুলিশ মুম্বইয়ে তাঁদের বাসভবন থেকে দম্পতিকে গ্রেফতার করেছে। পুরো পরিবারকে ফাঁসিয়ে জেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তাহলে রাজস্থানে মামলা কেন দায়ের করা হয়েছিল?

এক পর্যায়ে, বেঞ্চ পর্যবেক্ষণ করে যে, আবেদনকারীরা এফআইআর বাতিলের আবেদন করেননি। রোহাতগি যুক্তি দেন, ‘অভিযোগকারী নিজের উপর সিনেমা তৈরি করতে চেয়েছিলেন। দুটি ছবিই ব্যর্থ হয়েছিল। এটি তাঁদের দোষ নয়। পরিচালক এবং তার স্ত্রীকে জেলে পাঠানো যাবে না।’ তবে অভিযোগকারীর আইনজীবী দাবি করেন যে এটি ৪৪ কোটি টাকার প্রতারণার মামলা, ৩০ কোটির নয়। গত ৩১ জানুয়ারি রাজস্থান হাই কোর্ট বিক্রম ভাট, শ্বেতাম্বরী ভাট এবং সহ-অভিযুক্ত মেহবুব আনসারির জামিন আবেদন খারিজ করার কয়েক সপ্তাহ পরেই সুপ্রিম কোর্ট তাঁদের স্বস্তি দিল। ১৭ নভেম্বর উদয়পুরের ভূপালপুরা থানায় দায়ের করা এফআইআর অনুসারে, ইন্দিরা আইভিএফের মালিক এবং ইন্দিরা এন্টারটেইনমেন্ট এলএলপির সঙ্গে যুক্ত অজয় ​​মুরদিয়া তাঁদের বিরুদ্ধে অভিযোগ টি দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, তাঁকে তাঁর প্রয়াত স্ত্রীর প্রস্তাবিত বায়োপিকে ৩০ কোটির বেশি বিনিয়োগ করতে এবং পরে ৪৭ কোটি টাকার চারটি চলচ্চিত্র প্রকল্পে উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে পরিচালক দম্পতি প্ররোচিত করছেন। সেইমতো তিনি ৪২ কোটি টাকার বেশি স্থানান্তর করলেও মাত্র দুটি চলচ্চিত্রের মুক্তি দেওয়া হয়েছিল। তৃতীয় প্রকল্পটি অসম্পূর্ণ ছিল এবং চতুর্থটি শুরু হয়নি। এরপরেই তিনি টাকা আত্মসাতের দাবি তুলে পরিচালক দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাতে কাজ নেই, বাড়িতে বসেই দিন কাটছে রাজদীপের, হঠাৎ কী হল অভিনেতার?

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

‘অশ্লীলতার সব সীমা লঙ্ঘন’, সঞ্জয়-নোরার নতুন গান নিষিদ্ধ করার ডাক নেটমহলের

১৩০০ ঘণ্টায় তৈরি, অস্কারের মঞ্চে নজর কাড়ল প্রিয়াঙ্কার বহুমূল্যের ‘স্নেক নেকলেস’

মোদির খাস তালুকে সরকারি হাসপাতালে মদের আসর

আচমকা বদলে গেল সলমানের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির নাম, কোন বিতর্কে এমন সিদ্ধান্ত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ