TUNISHA SUICIDE: তুনিশার মৃত্যুস্থল থেকে গোপন নোট উদ্ধার

একটি মেকআপ রুম থেকে পাওয়া ওই নোট থেকে জানা যায়, "একজন সহ-অভিনেতা হিসাবে আমাকে পেয়ে তিনি ধন্য হয়েছেন।"

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের ভাসাই পালঘরে আলিবাবার শ্যুটিং সেটের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাত্র ২০ বছর বয়সী জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। তাঁর মৃত্যু গোটা দেশের কাছে রীতিমতো বিশাল ধাক্কা। জনপ্রিয় ধারাবাহিক ‘আলিবাবা’র শীর্ষ অভিনেত্রী ছিলেন তুনিশা। ১৩ বছর বয়স থেকে অভিনয় জীবন শুরু করেন তিনি, আগামী ৪ জানুয়ারি ২১ বছরে পদার্পণ করতেন নায়িকা। তার আগেই সব শেষ। মৃত্যুর ১৫ দিন আগে সহ অভিনেতা শীজানের সঙ্গে ব্রেক আপ হয় তাঁর। সেই কারণেই মানসিক বিপর্যস্ত হয়ে জীবনের উপর কঠিন পদক্ষেপ নেন তিনি। বর্তমানে তুনিশার মায়ের অভিযোগের উপর ভিত্তি করে শীজান খানকে গ্রেফতার করা হয়েছে এবং আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখা হবে।

এদিকে শীজান তুনিশার সঙ্গে ব্রেকআপ হওয়ার কারণ হিসেবে জানিয়েছেন, ধর্ম এবং বয়সের ব্যবধানের জন্যে তিনি সম্পর্ক থেকে সরে এসেছেন। কিন্তু তুনিশা ভালোবাসার জন্যে ধর্ম বদলাতেও রাজি হয়েছিলেন এবং তিনি মাঝে মাঝেই হিজাব পরতেন। সুতরাং ব্রেকাপের কারণ পুলিশের কাছে স্পষ্ট নয়। তুনিশার আত্মহত্যার কারণ কি, তা জানতে পুলিশ কোণে কোণে থেকে তদন্ত শুরু করেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নয়া তথ্য। তুনিশার শ্যুটিং সেট থেকে একটি নোট উদ্ধার করা হয়েছে যেখানে তুনিশাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। ‘আলি বাবা: দাস্তান-ই-কাবুল’-এর সেটের একটি মেকআপ রুম থেকে পাওয়া ওই নোট থেকে জানা যায়, “একজন সহ-অভিনেতা হিসাবে আমাকে পেয়ে তিনি ধন্য হয়েছেন।” তুনিশা এবং শিজান মোহাম্মদ খান দুজনের নাম ওই কাগজে লেখা ছিল। এই ধারাবাহিকে তুনিশা ও শীজান দুজনেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

এমনকী যেদিন তুনিশা মারা যায়, সেদিনও দুজনের মেকআপ রুমে ১৫ মিনিটের কথোপকথন হয়েছিল, যার পরে দুজনেই উত্তেজিত হয়ে গিয়েছিল। পুলিশ শিজানের ফোন থেকে তুনিশার সঙ্গে তাঁর প্রায় ২৫০ পৃষ্ঠার হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করেছে। পুলিশের কথায়, শীজানের ফোন থেকে তাঁর “গোপন গার্লফ্রেন্ড” মুছে ফেলা হোয়াটসঅ্যাপ কথোপকথনটি পুনরুদ্ধার করার চেষ্টা করছে। এই গুরুতর মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে পুলিশ। কিন্তু, শীজান তদন্তকারীদের সহযোগিতা করছেন না।তুনিশার মা বনিতা শর্মার দাবি, শীজান মাদক সেবন করতেন এবং বেশ কয়েকটি মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ