ভারত ও বাংলাদেশে একই দিনে মুক্তি পাবে ‘জওয়ান’

সুতরাং ভক্তদের দাবি অনুযায়ী, ৭ সেপ্টেম্বরেই বাংলাদেশে মুক্তি পাবে জওয়ান। ইতিমধ্যেই সিনেমাটির আমদানির মুক্তির অনুমতি তথ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘পাঠান’-এর মতো আর অপেক্ষায় থাকতে হবেনা শাহরুখের বাংলাদেশের ভক্তদের। অনেক অপেক্ষার প্রহর গুনে অবশেষে ভারতে মুক্তির ৫ মাস বাদে বাংলাদেশে মুক্তি পেয়েছিল শাহরুখের বহু প্রতীক্ষিত ছবি। আসলে বাংলাদেশে এত বছর হিন্দি ছবি আমদানি হয়নি, দেশীয় ছবির কথা ভেবেই এতদিন এরকম সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার। কিন্তু বিশ্বজুড়ে পাঠানের দুর্দান্ত সফলতা বাংলাদেশে পাঠানকে আনতে বাধ্য করেছিল। তাই এত বিতর্ক সত্ত্বেও ১১ লাখ টাকা দিয়ে আমদানি করা হয় পাঠানকে। তবে দেরিতে মুক্তি পাওয়ার কারণে বাংলাদেশে তেমন সাফল্য পায়নি ছবি, এমনকী ৫০ লাখ টাকা দিয়ে কিনে সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’-ও বাংলাদেশ বক্সঅফিসে মুখ থুবরে পড়েছে। তবে এবার আর এই ভুলটা হচ্ছেনা।

জানা গিয়েছে, শাহরুখের পরবর্তী ছবি ‘জওয়ান’ ভারত ও বাংলাদেশে একই সঙ্গে মুক্ত পাবে। সুতরাং বাংলাদেশের ভক্তদের জন্যে নিঃসন্দেহে এটি একটি দারুণ খবর। আগামী ৭ সেপ্টেম্বর ভারতে মুক্তি পেতে চলেছে অ্যাটলি কুমার পরিচালিত জওয়ান। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেমার কয়েক লাখ টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আগে জানা গিয়েছিল, বাংলাদেশে ৮ সেপ্টেম্বর মুক্তি পাবে জওয়ান। কারণ বাংলাদেশে শুক্রবার সিনেমার মুক্তি হয়। ‘পাঠান’র পর এই সিনেমাতেও অ্যাকশন মুডে ধরা দেবেন শাহরুখ। সিনেমাটি ঘিরে শাহরুখ ভক্তদের পাগলামির রেশ দেশ ছেড়ে বিদেশেও পৌঁছেছে। কিন্তু ৮ সেপ্টেম্বরের কথা শুনে অনেকেই বিরোধিতা করে জানান, তাঁরা ঢাকায় ‘জওয়ান’- এর মুক্তির দিনেই সিনেমাটি দেখতে চান।

সুতরাং ভক্তদের দাবি অনুযায়ী, ৭ সেপ্টেম্বরেই বাংলাদেশে মুক্তি পাবে জওয়ান। ইতিমধ্যেই সিনেমাটির আমদানির মুক্তির অনুমতি তথ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। উল্লেখ্য, ‘জওয়ান’-এ শাহরুখকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এতে তার বিপরীতে দেখা যাবে ভারতের দক্ষিণী লেডি-সুপারস্টার নয়নতারাকে। এছাড়াও ছবিতে আরও রয়েছেন, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি। বিশেষ একটি চরিত্রে দেখা দেবেন দীপিকা পাডুকোনকে!

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী