মাথায় গুরুতর চোট, যন্ত্রণায় জড়িয়ে যাচ্ছে সংলাপ, হঠাৎ কী হল ‘দীপা’ স্বস্তিকার?

মাথায় চোট পেয়ে গুরুতর অসুস্থ 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের নায়িকা 'দীপা' ওরফে স্বস্তিকা ঘোষ। শুটিং থামিয়ে তড়িঘড়ি ছুটলেন চিকিৎসকের কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাথায় চোট পেয়ে গুরুতর অসুস্থ ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নায়িকা ‘দীপা’ ওরফে স্বস্তিকা ঘোষ। শুটিং থামিয়ে তড়িঘড়ি ছুটলেন চিকিৎসকের কাছে। আর দিন দুয়েক বাদেই ‘অনুরাগের ছোঁয়া’ হাজার পর্ব ছোঁবে। এককালে টিআরপির শীর্ষে রাজ করত এই ধারাবাহিক। কিন্তু কিন্তু আস্তে আস্তে ধারাবাহিকের নানা মোচড় দর্শকদের আগ্রহ কমিয়েছে। অবশ্য থিতু না হয়ে ধারাবাহিক চলছে আপনমনে। স্টার জলসার পর্দায় রাত সাড়ে নয়টায় এই ধারাবাহিকের সম্প্রচার হয়। আর এই ধারাবাহিকের সৌজন্যে দীপা ওরফে স্বস্তিকাও দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। তবে আচমকা কী হল অভিনেত্রীর? মাথায় চোট পেলেন কী করে?

এ প্রসঙ্গে স্বস্তিকা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি মেদিনীপুরের একটি মঞ্চ শো করতে গিয়েছিলেন। মঞ্চে ওঠার সময়েই তিনি মাথায় চোট পান। সেই সময় তেমন অনুভব করতে পারেননি। কিন্তু শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই শরীরে অস্বস্তি বোধ করেন অভিনেত্রী। আসলে শোয়ে বিপুল জনস্রোত দেখে সবকিছুই ভুলে যান তারকারা। তেমন ‘দীপা’ও সবকিছু ভুলে গিয়েছিলেন। তাঁর মাথার চোটের কথা মনে ছিল না। পারফরম্যান্সে ভেসে যান। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েন। কিন্তু শুক্রবার ঘুম থেকে ওঠার পরে বুঝতে পারেন মাথায় বেশ ব্যথা লেগেছে তাঁর। তা নিয়েই শুটিংয়ে চলে যান। শুটিংও শুরু করেন।

কিন্তু বেলা বাড়তে বাড়তে তাঁর মাথার ব্যাথা ছড়িয়ে পড়ে কাঁধে। এমনকী লম্বা সংলাপ বলতেও জড়িয়ে যেতে থাকে। এরপরেই তিনি শুটিং থামিয়ে তড়িঘড়ি চিকিৎসকের কাছে ছোটেন। স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে তাঁর স্ক্যান করতে হবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২