গুরুত্বতর অসুস্থ দক্ষিণী সুপারস্টার বিক্রম, হাসপাতালে ভর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার Chiyaan Vikram। দক্ষিণী ইন্ডাস্ট্রির তামিল ভাষি অভিনেতা বিক্রম। যার আসন্ন ছবি ‘পনিয়িন সেলভান: আই’ এর টিজার আজকেই লঞ্চ হওয়ার কথা। আর সেই অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগেই হাসপাতালে ভর্তি হলেন সুপারস্টার। সূত্রের খবর, গতকাল থেকেই আচমকা অসুস্থ বোধ করতে শুরু করেন, গতকাল থেকেই তাঁর খুব জ্বর ছিল বলে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর। এরপরেই আজ হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, আপাততঃ অভিনেতা ভাল আছেন।

তাঁকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। আশা করা যায়, আজই হাসপাতাল থেকেই ছেড়ে দেওয়া হবে তাঁকে। তবে ঠিক কী হয়েছিল অভিনেতার সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। জানা গিয়েছে, অতীতে আরো একবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এবং তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টিও হয়েছিল। এই সুপারস্টারের অসুস্থতার খবর শুনে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা। দ্রুত আরোগ্য কামনা করছে সকলেই। ‘আই’, ‘অপরিচিত’ মত একাধিক ব্লকবাস্টার ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। আজ সন্ধ্যে ৬ টা নাগাদ তাঁর আসন্ন ছবি, ‘Ponniyin Selven’ এর টিজার রিলিজ অনুষ্ঠানে নায়কের উপস্থিত থাকার কথা ছিল। বর্তমানে তাঁর আরেকটি আসন্ন ছবি ‘কোবরা’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

চলতি বছরেই তাঁর অভিনীত দুটি বিগেস্ট হিট ছবি মুক্তি পাবে। ‘কোবরা’ ১১ অগস্ট এবং Ponniyin Selven ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।এদিকে, বিক্রম প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাতা পা রঞ্জিতের সঙ্গে অভিনয় করতে চলেছেন। শোনা যাচ্ছে, বিক্রমের পরবর্তী এই ছবি বিশাল বাজেটে তৈরি হবে, যেটি ভারতের বৃহত্তম 3D চলচ্চিত্র হিসাবে আবির্ভূত হতে পারে। প্রায় ছয় মাস ধরে এই ছবির শ্যুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে, আর পরের বছর শিরোনামহীন ছবিটি পর্দায় আসবে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা