উদয়পুর হত্যাকাণ্ডে তীব্র নিন্দা করলেন একাধিক বলিউড সেলেবরা

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৮শে জুন রাজস্থানের উদয়পুরে দুই ব্যক্তি একজন হিন্দু দর্জিকে নৃশংস খুন করার পর, তাঁরা অনলাইনে একটি ভিডিও পোস্ট করে বলেছেন যে, তাঁরা ইসলামের অপমানের প্রতিশোধ নিচ্ছে। এরপরেই জায়গা জায়গায় বিক্ষোভ শুরু হয়। আর এই ঘটনা ঘটেছে, বিজেপি দল থেকে বিজেপির মুখপাত্র নূপুর শর্মাকে সাসপেন্ড করার পর, যখন ওই দর্জি নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একটি ‘Anti’ পোস্ট করেছিলেন। এরপরেই ওই দর্জিকে নৃশংসভাবে হত্যা করা হয়। একটি সর্বভারতীয় সংবাদপত্র অনুযায়ী, এই হত্যাকাণ্ডে যোগ রয়েছে পাকিস্তানের। আসলে গতমাসেই বিজেপি মুখপাত্র নূপুর শর্মার, হজরত মহম্মদকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্যের পর দেশ জুড়ে উত্তাল শুরু হয়। দিন কয়েক ধরে এই বিক্ষোভ চলার পর কিছুদিন আগেই স্থম্ভিত হয়। কিন্তু তার মধ্যেই এহেন নৃশংস হত্যাকাণ্ডে ফের রাজ্য জুড়ে রীতিমতো ক্ষোভ ও সহিংসতার সঞ্চার হয়েছে। এবার এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন সেলিব্রিটিরা। বিশেষত অভিনেত্রী গওহর খান এবং রিচা চাড্ডা, এই হত্যাকাণ্ডের চরম নিন্দা করেছেন।

টুইটারে একটি পোস্ট করে অভিনেত্রী রিচা চাড্ডা বলেছেন, “ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে, কোনোরকম সতর্কতা ছাড়াই! দয়া করে এই ভিডিও আর শেয়ার করবেন না। নির্যাতিতার পরিবার ও তাঁদের মানসিক আঘাতের কথা ভাবুন! এখনও তাঁদের জীবন কাটাতে হবে। এই হত্যার কোনো যৌক্তিকতা নেই। কট্টরপন্থী মুসলিম খুনিদের দ্রুত শাস্তি দিন।”

 

গওহর খান টুইটারে একটি কড়াবার্তা দিয়ে লিখেছেন, “সমস্ত ধর্ম অন্তর্ভুক্ত, কারণ যে খুনিরা একটি পোস্টের জন্য একজন মানুষকে হত্যা করতে পারে, তাঁদের তৎক্ষণাৎ চরম শাস্তির দেওয়া উচিত।”

 

এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী উরফি জাভেদ একটি দীর্ঘ নোট দিয়ে লিখেছিলেন, “আমরা কোথায় যাচ্ছি? আল্লাহ কি আপনাকে তাঁকে ঘৃণা ও হত্যা করতে বলেছিল। এখন মানুষ হত্যা করছে তাঁদের ধর্ম এবং দেবতাদের নাম দিয়ে। আমরা শিক্ষা, নারীর ক্ষমতায়ন, ধর্ষণের জন্য ফাস্ট ট্র্যাক মামলা, জিডিপি নিয়ে কথা বলছি না।”

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী স্বরা ভাস্করও। একটি টুইটে অভিনেত্রী লিখেছেন, “এই ঘটনা সম্পূর্ন ঘৃণ্য এবং নিন্দনীয়। আইন অনুযায়ী অপরাধীদের অবিলম্বে শাস্তি দেওয়া উচিত!”

গায়ক বিশাল দাদলানি টুইট করে লিখেছেন, “সবাই পাগল হয়ে গিয়েছে, এটি অসুস্থ, বিকৃত এবং একেবারে অগ্রহণযোগ্য। অপরাধীদের অবশ্যই আইনের মাধ্যমে বিচার করা উচিত এবং অবিলম্বে শাস্তি দেওয়া উচিত। অনুগ্রহ করে মনে রাখবেন যে, সমস্ত সাম্প্রদায়িক বিদ্বেষ এবং সহিংসতা অগ্রহণযোগ্য। দুঃখজনক যে ভারত প্রতিদিন ভুগছে, এই ধর্মের কারণে।”

মঙ্গলবার রাজস্থানের উদয়পুরে দুই ব্যক্তি এক হিন্দু দর্জিকে খুন করে অনলাইনে একটি ভিডিও পোস্ট করে, তাঁরা বলেছে যে, তাঁরা এহেন শিকার হওয়ার পরে ইসলামের অবমাননার প্রতিশোধ নিচ্ছে। মঙ্গলবার রাতে রাজসামন্দ জেলার ভীম এলাকায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আর অভিযুক্তরা আজমিরে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা