কেরলের কল্যাণরামনের নবরাত্রি উদযাপনে সামিল একাধিক বলিউড তারকা

লাল শাড়ি এবং ফুল-হাতা ব্লাউজে উজ্জ্বল, ক্যাটরিনা কাইফ। আগমনের পরে, ক্যাটরিনাকে প্রদীপ জ্বালাতে এবং অন্যান্য অতিথিদের সঙ্গে আড্ডা দিতেও দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকা বলে যে আর পাঁচটা সাধারণ মানুষের মতো নিমন্ত্রণ বাড়ি যাবেন না, তা একেবারেই নয়। হ্যাঁ, শুধু পর্দায় নয়, মাঝে মধ্যেই মুম্বই তারকাদের রাস্তাঘাটে দেখা মেলে। আর কোনও টাকা পয়সা দিয়ে টিকিট কাটা ছাড়াই তাঁদের সঙ্গে সেলফি তোলা বা সাক্ষাত নেওয়া সম্ভব হয়। এছাড়াও নানা প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে তাঁরা অতিথি হিসেবেও নিমন্ত্রণ রক্ষা করেন। যেমন বর্তমানে উত্তর বোম্বের দুর্গা পুজো তে তারকাদের ভিড় চোখে পড়ার মতো ছিল। কাজল ও রানি মুখোপাধ্যায় তো একেবারে ষষ্ঠীর দিন থেকেই দেব মুখোপাধ্যায়ের পুজোতে যোগ দিচ্ছেন। এদিকে ২২ শে অক্টোবর, মুম্বাই কালিনা বিমানবন্দরে তাঁদের সেরা ঐতিহ্যবাহী পোশাকে দেখা মিলল বলিউডের একদল তারকাদের। কোথায় যাচ্ছেন তাঁরা?

আসলে সেলিব্রিটিরা কেরলের ত্রিশুরের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। সেখানে কল্যাণরামন পরিবারের নবরাত্রি উদযাপনে অংশ নিতে। আর তাঁদের বাড়ির পুজোয় তারকাদের অংশ নেওয়ার ছবি এবং ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।এদিন কল্যাণরামনের পুজোয় অংশ নিয়ে ছিলেন ক্যাটরিনা কাইফ থেকে শিল্পা শেঠি, জাহ্নবী কাপুর, সোনাক্ষী সিনহা। পূজায় অংশ নেওয়া সেলিব্রিটিদের বিভিন্ন ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লাল শাড়ি এবং ফুল-হাতা ব্লাউজে উজ্জ্বল, ক্যাটরিনা কাইফ। আগমনের পরে, ক্যাটরিনাকে প্রদীপ জ্বালাতে এবং অন্যান্য অতিথিদের সঙ্গে আড্ডা দিতেও দেখা যায়। বলিউড অভিনেত্রী ছাড়াও, কল্যাণরামনের পুজোতে নাগার্জুন আক্কিনেনি এবং ছেলে চৈতন্য আক্কিনেনিও উপস্থিত ছিলেন। প্রবীণ তারকা একটি ফুলের প্যাস্টেল সবুজ কুর্তা পায়জামা পরেছিলেন, তার ছেলে একটি সাধারণ সাদা কুর্তা পায়জামা পরেছিলেন। রশ্মিকা মান্দান্নাও এই উদযাপনে অংশ নিয়েছিলেন। একটি সোনালী ফ্লোর লেন্থ এমব্রয়ডারি স্যুটে তাঁকে অপূর্ব লাগছিল।

কৃতি সাননকে একটি গোলাপী শাড়িতে সুন্দর লাগছিল। জাহ্নবী কাপুর একটি ল্যাভেন্ডার টিস্যু সিল্ক শাড়ি পরেছিলেন এবং হোস্টদের হাত জোড় করে অভ্যর্থনা জানাচ্ছিলেন।কল্যাণ পারিবারিক পুজোয় উৎসবের আমেজ আলিঙ্গন করেছিলেন অজয় ​​দেবগন। প্রতি বছরেই, নবরাত্রি উৎসবে, কল্যাণরামন পরিবার (কল্যাণ জুয়েলার্স) একটি তারকা-খচিত উদযাপনের আয়োজন করে যেখানে বলিউডের বড় বড় ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের