‘ককরোচ’-দের প্রতিবাদ মিছিলে বলি-তারকাদের অনুপস্থিতি নিয়ে মুখ খুললেন শাবানা আজমি

সোমবার (২০ জুলাই) সংসদ ভবন দখলের সিদ্ধান্ত নিয়েছে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারী দল। সেই মিছিলে যোগ দিয়েছেন শাবানা আজমি, প্রকাশ রাজ-সহ একাধিক বিশিষ্টজনেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনশতরত বিক্ষোভকারীদের সমর্থন জানাতে রবিবার (১৯ জুলাই) দিল্লির যন্তর-মন্তরে পৌঁছেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। স্বচ্ছশিক্ষা ব্যবস্থা ও দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২৮ জুন থেকে আমরণ অনশনে বসেছেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক, আইসা ছাত্র সংগঠন এবং ককরোচ জনতা পার্টির নেতা-কর্মীরা। আজ ২৩ দিন ধরে অনশন চলছে তাঁদের। তাঁদের সমর্থনে গোটা দেশের তরুণ প্রজন্ম। বিক্ষোভকারীদের সমর্থন জানি য়েছেন বলিউড তারকারাও, সমাজমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। দিল্লিতে এসে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেননি তাঁরা, এই নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে।

আজ, সোমবার (২০ জুলাই) সংসদ ভবন দখলের সিদ্ধান্ত নিয়েছে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারী দল। সেই মিছিলে যোগ দিয়েছেন শাবানা আজমি, প্রকাশ রাজ-সহ একাধিক বিশিষ্টজনেরা। কিন্তু আর বলিউড তারকারা কোথায়? মিছিল চলাকালে শাবানাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, অভিনেত্রী সাংবাদিক দের কড়া ভাষায় বলেন, ‘আমরা যাঁরা এখানে আছি, তাঁরা সকলে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে এখানে এসেছি। আমরা আমাদের দেশের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগ করছি। মহাত্মা গান্ধি আমাদের শিখিয়েছেন কীভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হয়। আমরা সেই ভিত্তিতেই শান্তিপূর্ণভাবে আন্দোলনে বিশ্বাসী। কোনও ধরনের সহিংসতা ঘটানোর আমাদের বিন্দুমাত্র উদ্দেশ্য নেই, এবং আমরা সেই আশাতেই এখানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। আর আপনারা মিছিলে বলিউড তারকারা কেন অনুপস্থিত, সেই নিয়ে চিন্তা করছেন? এই প্রশ্নগুলো করে আপনি মূল উদ্দেশ্যকে পাশ কাটিয়ে যাচ্ছেন। অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করবেন না। বিষয়টিকে হালকা না করে, যারা এই প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছেন, বরং তাঁদের সমর্থন করুন।’

এছাড়া গতকাল অনশনরত বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে সমাবেশে ভাষণ দিতে গিয়ে আজমি বলেন, তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন কারণ তাদের দাবিগুলো যুক্তিযুক্ত। গণতন্ত্রে মানুষের শান্তিপূর্ণভাবে তাদের কণ্ঠস্বর তোলার অধিকার রয়েছে। তাই তাঁর একটাই প্রার্থনা, সংঘাতের পরিবর্তে প্রশাসন আপোষ করুক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ৬ জুন থেকে যন্তর মন্তরে বিক্ষোভ করছে CJP। জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক ২৮ জুন থেকে এই বিক্ষোভে যোগ দিয়েছেন এবং অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। তাঁকে সমর্থন জানিয়েছেন সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, শাবানা আজমি এবং জিনাত আমানসহ একাধিক তারকা। গতকাল প্রকাশ রাজ ও শাবানা আজমির আহ্বানে সাড়া দিয়ে ২৩ দিনের অনশন ভেঙেছেন ৩ আন্দোলনকারী। 

শ্রাবণ মাসে একাধিক গ্রহের শুভ সংযোগ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

বউয়ের সঙ্গে চরম বিরোধ, রাশি মিলিয়ে জেনে নিন, আজকে প্রেমের জীবন কার কেমন যাবে?

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?