১৪ বছর পর আচমকাই ‘সচল’ শাহরুখের পুরনো ইনস্টা অ্যাকাউন্ট, কী ব্যাপার?

বছরের পর বছর বড় পর্দায় দেখা না দিলেও সোশ্যাল মিডিয়ায় সর্বদা সক্রিয় থাকেন সুপারস্টার শাহরুখ খান। ভক্তদের সঙ্গে নানা আপডেট ভাগ করে নেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের পর বছর বড় পর্দায় দেখা না দিলেও সোশ্যাল মিডিয়ায় সর্বদা সক্রিয় থাকেন সুপারস্টার শাহরুখ খান। ভক্তদের সঙ্গে নানা আপডেট ভাগ করে নেন অভিনেতা। তাঁর ইনস্টাগ্রামে ৫০ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। তবে সম্প্রতি জানা গিয়েছে, এটি শাহরুখের প্রথম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নয়। মজার বিষয় হল, শাহরুখের প্রথম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ১৪ বছর ধরে নিষ্ক্রিয়। কিন্তু এটি এখন সক্রিয়। না অভিনেতা চালু করেননি তাঁর পুরোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, বরং এই কাজটি একজন হ্যাকারের। যিনি শাহরুখের একজন ভক্ত বলে নিজেকে দাবি করেছেন।

সম্প্রতি, একজন X (টুইট) ব্যবহারকারী শাহরুখের প্রথম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন। ব্যবহারকারী লিখেছেন যে, শাহরুখের পুরোনো একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, কিন্তু পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর, তিনি এই নতুন অ্যাকাউন্টটি তৈরি করেছেন, যা তিনি এখন ব্যবহার করেন। তবে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আবার চালু হয়ে গিয়েছে। ব্যবহারকারী নাম @picsrk। শাহরুখ খানের প্রাক্তন প্রচারক মান্দভি শর্মার একটি পডকাস্টে বলেছিলেন যে, শাহরুখ খান তাঁর প্রথম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর নতুন অ্যাকাউন্ট বানিয়েছেন। কিন্তু তখন তিনি বিষয়টিতে গুরুত্বের দেননি। পরে বুঝতে পারেন যে, কত লোক তাঁকে অনুসরণ করছে, তাই তাঁর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা উচিত। তাই তিনি বর্তমান অ্যাকাউন্টটি বানান। তবে ১৪ বছর পর শাহরুখের প্রথম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সক্রিয় হওয়ার কথা শুনে অনেক মানুষ শাহরুখের প্রথম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুঁজতে শুরু করেছেন।

২০১২ সালে শাহরুখ এই অ্যাকাউন্টে তিনটি পোস্ট করেছিলেন, যা এখনও আছে। কিন্তু রবিবার রাতে, @picsrk এই অ্যাকাউন্ট থেকে একটি সন্দেহজনক ইন্সটা স্টোরি পোস্ট করা হয়। যেখানে লেখা ছিল- ‘বন্ধুরা, আমি শাহরুখ নই। আমি কেবল একজন ব্যক্তি। আমি বিরক্ত হচ্ছিলাম, তাই আমি শাহরুখ খানের পাসওয়ার্ডটি দিয়ে এই অ্যাকাউন্টটি লগ করেছি। আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, ব্যাখ্যা করেছি যে আমি শাহরুখ খান নই, যাতে কাউকে মিথ্যা আশা না দেই। যাদের উত্তর দিতে পারিনি তাদের কাছে ক্ষমা চাইছি।’ পাশাপাশি আরও জানান, তিনি বাদশার বিশ্বব্যাপী ভক্তদের মধ্যে একজন। তবে এখন শাহরুখের দল অভিনেতার প্রথম অ্যাকাউন্টটি পুনরায় সুরক্ষিত করার চেষ্টা করবে কিনা সেটাই দেখার বিষয়। শাহরুখের কথা বলতে গেলে, তাঁকে পরবর্তীতে ‘কিং’ ছবিতে দেখা যাবে, যা ২৪ ডিসেম্বর, ২০২৬ তারিখে মুক্তি পাবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২