আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

বলিউডে শাহরুখের ৩০ বছর, জেনে নিন বাদশার ১৫ টি জনপ্রিয় সংলাপ

নিজস্ব প্রতিনিধি: ইন্ডাস্ট্রিতে কিং খানের ৩০ বছর। স্বাদে কি আমাদের বাদশা, গোটা দেশের রাজা। ৩০ বছর ধরে আমাদের মনোরঞ্জনের কর্ণধার হয়ে উঠেছেন শাহরুখ খান। যিনি শুধু আমাদের দেশের নয়, গোটা বিশ্বের রাজা। কোটি কোটি ভক্ত তাঁর গোটা বিশ্ব জুড়ে। আসলে শাহরুখ খান এমন একটি নাম যা শুনলেই কোটি কোটি ভক্তের হৃদয় স্পন্দন বেড়ে যায়, যে নামটি শুনলেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠে যায়। শাহরুখ খান, যা সিনেমা দেখে আমরা প্রেমের অর্থ এবং চোখ দিয়ে প্রেম প্রকাশ করার রোমান্টিক উপায় শিখেছি। যে আমাদের প্রতিমুহূর্তে ভালোবাসা শেখাচ্ছেন। তবে একটা কথা না বললেই নয়, যিনি বা যারা শাহরুখ খানকে ইন্ডাস্ট্রির বুকে সৃষ্টি করেছেন আজ তাঁদের কাছে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। আজ ২৫ জুন, ১৯৯২ সালে, আজকের দিনেই বাদশা বলিউডে তাঁর অভিনীত ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। যে ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন, অভিনেত্রী দিব্যা ভারতী এবং ঋষি কাপুরও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবির সাফল্যের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিতে নাম হতে শুরু করে শাহরুখের। তবে শাহরুখের হিট সিনেমার তালিকায় শুধু একটা ছবির নাম নেই, বলিউডের অনেকগুলি সুপারহিট ছবির মালিক তিনি।

তাই আজ শাহরুখের ৩০ বছর উপলক্ষ্যে, আপনাদের জানাবো, শাহরুখের ১৫ টি অবিস্মরণীয় সংলাপ।

১.“কভি কাভি জিতনে কে লিয়ে কুছ হারনা পারতা হ্যায়….অউর উস হার কার জিতনে ওয়ালে কো বাজিগর বলতে হ্যায়” অর্থাৎ কখনও কখনও জিততে হলে আপনাকে হারার জন্যে প্রস্তুত থাকতে হবে। 

২. “রিশতে সিরফ খুন সে নাই হোতে মহব্বত সে ভি বান্তে হ্যায়”, অর্থাৎ সম্পর্ক শুধু রক্ত ​​দিয়ে তৈরি হয় না, ভালোবাসা দিয়েও তৈরি হয়। “দিল তো হার কিসি কে পাস হোতা হ্যায় লেকিন সব দিলওয়ালে নাই হোতে”, অর্থাৎ প্রত্যেকেরই হৃদয় থাকে কিন্তু সবাই ভালো মনের হয় না।

৩. “হাম এক বার জিতে হ্যায়, এক বার মারতে, শাদি ভি এক বার হোতি হ্যায় অর প্যায়ার ভি এক বার হোতা হ্যায়”, অর্থাৎ আমরা একবারই বাঁচি, একবারই মরি, এবং আমরা কেবল একবার বিয়ে করি, ও আমরা একবারই কাউকে মন দি।

৪. “সাচ্চি মহব্বত সিরফ জিন্দেগি মে এক বার হোতি হ্যায় অউর যব হোতি হ্যায় তো কোই ভগবান ইয়া খুদা ভি ইসসে নাকামিয়াব নেহি হোনে দেতা”, অর্থাৎ সত্যিকারের ভালবাসা জীবনে একবারই ঘটে এবং যখন এটি ঘটে তখন ঈশ্বরও তা ব্যর্থ হতে দেন না।

৫. “আগার ইয়ে তুঝে প্যায়ার করতি হ্যায় তো ইয়ে পালট কে দেখেগি…পালট পালাট”, যদি সে তোমাকে সত্যই ভালোবাসে তাহলে সে ঘুরে তোমার দিকে ফিরে তাকাবেই। 

৬. “সাচ্চি মহব্বত কে লিয়ে আঁখোঁ কি নেহি… দিল কি জরুরাত হোতি হ্যায়” অর্থাৎ সত্যিকারের ভালোবাসা চিনতে চোখের প্রয়োজন নেই হৃদয়ের প্রয়োজন।

৭. “আচ্ছে ইনসান হামেশা আচ্ছি কাম করতে হ্যায়”, ভালো মানুষ সবসময় ভালো কাজ করে।

৮. “পেয়ার দোস্তি হ্যায়। আগর ওহ মেরি সবসে আছি দোস্ত না বান সকতি তো ম্যায় উসে কাভি প্যায়ার কর হি নাহি সাকতা। কিউকি দোস্তি বিনা তো প্যায়ার হোতা ভি নেহি”, অর্থাৎ ভালোবাসা হল বন্ধুত্ব, যদি সে আমার সেরা বন্ধু হতে না পারে, তাহলে আমি তাঁকে কখনই ভালবাসতে পারি না, কারণ আপনি যদি বন্ধু হতে না পারেন, তাহলে আপনি প্রেমেও পড়তে পারবেন না।

৯.“কিসমত বাদি কুত্তি চিজ হ্যায়, সালি কাভি ভি পালত জাতি হ্যায়”, অর্থাৎ নিয়তি একটি কুত্তার মতন বিষয়, যা যেকোন সময় ঘুরে যেতে পারে।

১০. “বড়ে বড়ে দেশও ম্যায়, ইয়ে ছোটি ছোটি বাতেইন হোতি রেহতি হ্যায়”, অর্থাৎ বড় বড় দেশে, এই ধরনের ছোট ঘটনা ঘটতেই থাকে।

১১. “কেহতে হ্যায় আগর কিসি চিজ কো দিল সে চাহো, তো পুরি কাইনাত ভি তুমসে মিলনে কি কৌশিস ম্যায় লাগ জাতি হ্যায়”, কথিত আছে, আপনি যদি আপনার হৃদয় থেকে কিছু চান, তবে সমগ্র মহাবিশ্ব তোমাকে মিলিয়ে দিতে সক্ষম। 

১২.”বিউটি প্রোডাক্ট সে সিরফ চেহরা নিখারতা হ্যায়… খুবসুরতি না বড়তি”, অর্থাৎ বিউটি প্রোডাক্ট শুধুমাত্র তোমার মুখের সৌন্দর্য বাড়ায়,মনের সৌন্দর্য বাড়ায় না।

১৩. “সেফ ফিল করনে কে লিয়ে পেহলে সারা ডার মিটানা জরুরি হ্যায়!” অর্থাৎ নিরাপদবোধ করার জন্য আমাদের প্রথমে সমস্ত ভয় মুছে ফেলতে হবে।

১৪. “Don’t underestimate the power of a common man”, একজন সাধারণ মানুষের শক্তিকে কখনই অবমূল্যায়ন করবেন না।

১৫. “মুঝে স্টেটস কে নাম না শুনাই নাহি দেতা হ্যায়, না দিখাই দেতা হ্যায়..সিরফ এক মুলক কা নাম শুনাই দেতা হ্যায়, ও হ্যায় ইন্ডিয়া।” অর্থাৎ আমি কোনো রাজ্যের নাম শুনতে বা দেখতে পাচ্ছি না, আমি শুধু একটি দেশের নাম শুনতে পাচ্ছি, তা হল ভারত।

Published by:

Share Link:

More Releted News:

বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রাখছেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

৬৭ বছর বয়সেও বিয়ে করতে রাজি ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রি খুঁজে পেলেন?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ