দিনে ২-৩ কোটি টাকা আয় শিল্পা শেঠির রেস্তোরাঁর! মুখ খুললেন সহ-মালিক রঞ্জিত বিন্দ্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: এক প্লেট খাবারের বিলেই যখন চোখ কপালে ওঠে, তখন সেই রেস্তোরাঁর দৈনিক আয় নিয়ে গুঞ্জন ছড়ানো খুব অস্বাভাবিক নয়। মুম্বাইয়ের এক বিলাসবহুল রেস্তোরাঁকে ঘিরে ঠিক এমনই জল্পনা! কেউ বলছেন, এখানে নাকি প্রতিদিন কোটি কোটি টাকা হাতবদল হয়! কিন্তু বাস্তবটা ঠিক কতটা সত্য?

মুম্বাইয়ের জনপ্রিয় ও অভিজাত রেস্তোরাঁ বাস্তিয়ান আবারও আলোচনার কেন্দ্রে। এই রেস্তোরাঁর সঙ্গে নাম জড়িত বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির। আর সেই কারণেই আরও গুঞ্জন ছড়িয়েছে। জানা গিয়েছে, এই রেস্তোরাঁ নাকি প্রতিদিন ২ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত আয় করে। কেউ কেউ তো একে ‘কুবেরের ভাণ্ডার’ বলতেও ছাড়ছেন না। এমনকি দামি ল্যাম্বোরগিনিতে চেপে অতিথিদের আসা আর লক্ষাধিক টাকার বিল মেটানোর গল্পও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: জন্মদিনেই হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি সঞ্জয় লীলা বনশালী, কেমন আছেন?

এই সব জল্পনার প্রেক্ষিতেই মুখ খুলেছেন বাস্তিয়ানের সহ-মালিক রঞ্জিত বিন্দ্রা। ২০১৯ সালে তিনি শিল্পা শেঠির সঙ্গে অংশীদারিত্ব করেন এবং বর্তমানে রেস্তোরাঁটিতে তাঁর ৫০ শতাংশ শেয়ার রয়েছে। একটি সাক্ষাৎকারে রঞ্জিত স্পষ্ট জানান, দৈনিক ২-৩ কোটি টাকার আয়ের দাবি বাস্তবসম্মত নয়। তাঁর কথায়, “আমি চাই একদিন যেন এমনটা সত্যি হয়, তবে এখনই তা হচ্ছে এমন দাবি ঠিক নয়।”

এই গুঞ্জনের সূত্রপাত হয়েছিল লেখিকা শোভা দের একটি গল্পে। তিনি বলেছিলেন, মুম্বইয়ের এক নামী রেস্তোরাঁ সপ্তাহান্তে রাতে ৩ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করে। তবে বাস্তিয়ানের সহ-মালিক সেই দাবি কার্যত নাকচ করে দিয়েছেন। শিল্পা শেঠির সঙ্গে অংশীদারিত্ব প্রসঙ্গে রঞ্জিত বলেন, তাঁর উপস্থিতি ব্র্যান্ডের জন্য সৌভাগ্যের প্রতীক। একজন সেলিব্রিটি যুক্ত থাকলে রেস্তোরাঁর পরিচিতি ও গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়ে যায়।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়