CID’তে এসিপি প্রদ্যুমনের পারিশ্রমিক কত, শুনলে চমকে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জনপ্রিয় ক্রাইম শো সিআইডি, বহু বছর পর দ্বিতীয় সিজন নিয়ে ফিরেছে ছোট পর্দায়। শিবাজি সতম, দয়ানন্দ শেঠি এবং আদিত্য শ্রীবাস্তব যথাক্রমে এসিপি প্রদ্যুমন, দয়া এবং অভিজিতের ভূমিকায় ফিরে এসেছেন। এই আইকনিক ত্রয়ীর শুধু সিআইডি থেকেই আয় কত জানেন?

একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুসারে, এসিপি প্রদ্যুমনের চরিত্রে অভিনয় করা শিবাজি সতম প্রতি পর্বের জন্য ১ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। যেহেতু অনুষ্ঠানটি প্রতি শনি ও রবিবার রাত ১০ টায় টেলিভিশনে প্রচারিত হয়, তাই এই প্রবীণ অভিনেতা সহজেই প্রতি মাসে প্রায় ৮ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা আয় করেন।

এই ত্রয়ীর পেশীশক্তি হলেন দয়া। দরজা ভাঙা থেকে শুরু করে অপরাধীকে কিল চড় ঘুষিতে ঘায়েল করে সত্য উদ্ঘাটন, সবেতেই এসিপি ও অভিজিতের ভরসা দইয়া। দয়ার চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা দয়ানন্দ শেঠি প্রতি পর্বে ৮০,০০০ টাকা আয় করেন। একইভাবে, তাঁর সঙ্গী আদিত্য শ্রীবাস্তব, ওরফে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, প্রতি পর্বে ৭০,০০০ টাকা করে উপার্জন করেন।

ছয় বছর বিরতির পর চলতি বছরের শুরুতে সিআইডি আবার শুরু হয়। এটি এমন একটি শো যার টিআরপি কোনওদিনই কমেনি। এবার তো টিভির পাশাপাশি অনুষ্ঠানটি নেটফ্লিক্সেও সম্প্রচারিত হচ্ছে। শিবাজি, দয়ানন্দ এবং আদিত্য ছাড়াও, নরেন্দ্র গুপ্ত, শ্রদ্ধা মুসালে, জানভি ছেড়া এবং অজয় নাগরথের মতো অন্যান্য অভিনেতারাও নয়া মরশুমে ফিরে এসেছেন।

সিআইডি-র নতুন সিজনে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। প্রবীণ অভিনেতা তিগমাংশু ধুলিয়া এবার প্রধান প্রতিপক্ষ বারবোসা হিসেবে শোতে যোগ দিয়েছেন। অভিনেতা পার্থ সামথান সিআইডি টু-তে এসিপি আয়ুষ্মানের একটি সংক্ষিপ্ত ভূমিকায় যোগ দিয়েছিলেন। অভিনেতাকে প্রথমদিকে ট্রোলের শিকার হতে হলেও অল্প সময়ের মধ্যেই তাঁর ভক্ত হয়ে ওঠেন দর্শকরা। তবে মাত্র কয়েক পর্বের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল তাঁর এপিসোড।

সম্প্রতি, খবর ছড়ায় যে সিআইডি টু খুব তাড়াতাড়ি  বন্ধ হয়ে যাবে। এই শোয়ের জায়গায় আসবে অমিতাভ বচ্চন সঞ্চালিত কৌন বনেগা ক্রোড়পতি। এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২