Tunisha: শ্রদ্ধার খুন বাধ্য করেছে তুনিশার সঙ্গে সম্পর্ক ছেদ করতে : শীজান

পুলিশকে জেরায় শেজান

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শ্রদ্ধা ওয়াকারের খুনের পর দেশজুড়ে তৈরি হওয়া ভয়ভীতির পরিবেশ তাকে বাধ্য করেছে তুনিশার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে। পুলিশি জেরায় এমনটাই জানিয়েছে শীজান। মহারাষ্ট্র পুলিশ এদিন তাঁকে জেরা করে। গ্রেফতারের পর সোমবার প্রথম এই অভিনেতাকে জেরা করে মহারাষ্ট্র পুলিশ। জেরায় সে জানিয়েছে, তুনিশা এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করে। সে বাধা দেওয়ায় সেই চেষ্টা সফল হয়নি। মহারাষ্ট্র পুলিশকে শীজান জানিয়েছে, ওই ঘটনার পর সে তুনিশার মাকে বলেছিল মেয়ের প্রতি যত্ন নিতে।

গতকাল এই অভিনেতাকে গ্রেফতার করে পুলিশ। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, আত্মহত্যার ১৫ দিন আগে তুনিশার সঙ্গে সম্পর্ক ছেদের সিদ্ধান্ত নেয় শীজান। অনুমান, শীজানের এই সিদ্ধান্তে তুনিশা মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।

ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি তুনিশার মায়ের। সেই ভিডিয়োতে তুনিশার মা শীজানের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে। জানিয়েছে, তুনিশা ছাড়াও আরও একজনের সঙ্গে ওর সম্পর্ক ছিল। তুনিশার মায়ের বয়ান অনুসারে, শীজানের সঙ্গে আরও একটি মেয়ের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের পাশাপাশি আমার মেয়ের সঙ্গেও সে সম্পর্ক তৈরি করে। তুনিশাকে শীজান বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল। আমি শুধু এটুকু বলতে চাই যে ওর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ওর জন্য আমি আমার সন্তানকে হারিয়েছি। সংবাদমাধ্যম পাশে থাকায় তাদের তিনি ধন্যবাদ দিয়েছেন।  বয়ান যে বিস্ফোরক, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২