দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সোহাগ জল’ শেষ হওয়ার জল্পনার মাঝেই রুবেলের সঙ্গে ‘পার্টি মুডে’ শ্বেতা

নিজস্ব প্রতিনিধি: নতুন নতুন ধারাবাহিক আসার হুজুগে মাত্র অল্প কিছুদিন রাজত্ব করেই শেষ হয়ে যাচ্ছে, পুরোনো ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকের প্রথম সারির চ্যানেলগুলিতে এটাই ট্রেন্ডিং। যাই হোক, বর্তমানে জল্পনায় রয়েছে, জি বাংলার ‘সোহাগ জল’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য এবং হানি বাফনা। খুব শীঘ্রই নাকি এই ধারাবাহিকের জায়গা দখল করতে চলেছে নতুন ধারাবাহিক। যদিও এখনও চ্যানেল কর্তৃপক্ষ কিছুই জানায়নি। তার আগেই প্রেমিকের সঙ্গে ছুটিতে মজেছেন শ্বেতা। মাত্র কয়েক মাস হল, শ্বেতা ও রুবেল তাঁদের প্রেমের সম্পর্কে শিলমোহর দিয়েছেন। এরপর থেকেই কেউ কাউকে আড়াল করে নয়, নির্দ্বিধায় নিজেদের একান্তে কাটানো নানা সময়ের ছবি-ভিডিও তুলে ধরছেন।

ছোট পর্দার দুই চেনা মুখ শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। রুবেল এই মুহূর্তে ব্যস্ত ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক নিয়ে। সোহাগ জল ও নিম ফুলের মধু প্রায়শই এক সময়ে শুরু হলেও সোহাগ জল বন্ধের পথে। কিন্তু রুবেলের ধারাবাহিক এখন বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। পল্লবীর সঙ্গে জুটি বেঁধে বেশ ভালোই প্রশংসা কুড়োচ্ছেন নায়ক। কিন্তু রুবেলের আসল মনের মানুষ যে, ‘শ্বেতা’। যমুনা ঢাকি ধারাবাহিক থেকে প্রেম দুজনের। এরপর মন দেওয়া নেওয়া। খুব শীঘ্রই চার হাত এক হতে চলেছে তাঁদের। তবে দুজনেরই জীবনে এত দ্বিতীয় প্রেম। তাই ভালোবাসাটাও বড্ড বেশি।

প্রতিনিয়ত দুজনে মগ্ন থাকেন। মাঝে মধ্যেই তাঁদের কিউট, রোম্যান্টিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, নিজেরাই তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সোহাগ জল শেষ হওয়ার জল্পনার মাঝেই সপ্তাহান্তে পার্টি মুডে দেখা গেল রুবেল-শ্বেতাকে। এদিন শ্বেতার পরনে ছিল একটি সাদা রঙের শার্ট। চুলটাকে টপ নট করে নো মেকআপ লুকেই প্রিয়তমের সঙ্গে ধরা দিলেন তিনি। অন্যদিকে রুবেলের পরনে ছিল ছাই রঙা প্রিন্টেড শার্ট। সঙ্গে চোখে রোদ চশমা। ছবিতে দুজনকেই বেশ মাখোমাখো অবস্থায় দেখা গেল। ক্যাপশনে লেখেন, অভিনেত্রীকে তাঁর সমস্ত ক্ষতর প্রলেপ হিসেবে জীবনে চাই। উত্তর দেন শ্বেতাও।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ