অমিতাভের নাতনি অতীত, নভ্যাকে ভুলে বিয়ের পিঁড়িতে সিদ্ধান্ত চতুর্বেদী, পাত্রী কে?

মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতনি অতীত, ৩৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে 'গেহরাইয়া' অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। যদিও এই অভিনেতা তাঁর ব্যক্তিগত জীবন খুব একটা লাইমলাইটে আনেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতনি অতীত, ৩৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে ‘গেহরাইয়া’ অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। যদিও এই অভিনেতা তাঁর ব্যক্তিগত জীবন খুব একটা লাইমলাইটে আনেন না। গোপনেই রাখেন। বলিউডে খুব অল্পদিনেই পরিচিতি বানিয়ে নিয়েছেন অভিনেতা। দীপিকা পাড়ুকোন, ম্রুনাল ঠাকুরের মতো একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ভক্তমহলে বেশ জনপ্রিয় তিনি। তাই তাঁর প্রেম জীবনও সর্বদা সংবাদের শিরোনামে থাকে। ২০২২ সালে আচমকাই গুজব ছড়িয়ে পড়ে যে, অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে ডেটিং করছেন সিদ্ধান্ত।

নেটপাড়া তাঁদের একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সূত্র পেয়েছিল। এছাড়া পাপারাজ্জিরা মাঝে মাঝে তাদের একসঙ্গেও ক্যামেরাবন্দি করেছেন। কিন্তু তাঁরা কখনও তাঁদের সম্পর্কের কথা প্রকাশ করেননি। তবে ২০২৪ সালে খবর আসে, তাঁরা গোপনেই বিচ্ছেদ করে নিয়েছেন। তাই এখন সিদ্ধান্ত চতুর্বেদীর প্রেম জীবন জানতে ভক্তরা উত্তেজিত। সকলে জানতে চান, এখন কার সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা, বা কবে বিয়ে করবেন তিনি। যদিও এই বিষয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন সিদ্ধান্ত। তাঁর কথায়, ‘বাড়িতে সবসময় আমার বিয়ে নিয়ে আলোচনা হয়। মা চান আমরা যখন কাজে যাই নাতি-নাতনিরা তাঁর সঙ্গে খেলা করে। কিন্তু আমি বলি, মা, এর জন্য বিয়ে করার কী দরকার? বিয়ে একটি বড় সিদ্ধান্ত। তাই আমার কোনও তাড়াহুড়ো নেই। আমি ঐতিহ্যবাহী বিয়েতে বিশ্বাস করি। বিয়ে হল দুটি পরিবারের মিলন। তাই সঠিক সঙ্গী খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি সারা জীবন সেই ব্যক্তির সঙ্গে থাকবে। আমি বিয়ে নিয়ে সেঞ্চুরি করতে চাই। আমি চাই আমার বিয়ে একশো বছর টিকে থাকুক। তাই, আমি আমার পদক্ষেপগুলি সাবধানে নেব।’

সিদ্ধান্ত আরও বলেন, ‘আমি অ্যারেঞ্জড ম্যারেজ করতে চাই। আমার চারপাশের লোকেরা আমার বয়সে বিয়ে করছে। একে অপরকে নতুন করে আবিষ্কার করতে থাকো। তাই, আমি তাড়াহুড়ো করতে চাই। অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে আমি ভীত নই, কিন্তু এখন আমার ক্ষেত্রে এটা ঘটছে না, তাই আমি কী বলব?’ সিদ্ধান্ত কে শেষ দেখা গিয়েছিল ম্রুণাল ঠাকুরের সঙ্গে ‘দো দিওয়ানে সেহের মে’ ছবিতে। কিন্তু ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি, কিন্তু সিদ্ধান্তের অভিনয় অত্যন্ত প্রশংসিত হয়েছিল।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২