গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাড়ি নিয়ে আইনি জটিলতায় জনপ্রিয় গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদার। বর্তমানে দক্ষিণ কলকাতার যে বাড়িতে থাকেন তিনি, সেটি নাকি তাঁর বাড়িই নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি নিয়ে আইনি জটিলতায় জনপ্রিয় গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদার। বর্তমানে দক্ষিণ কলকাতার যে বাড়িতে থাকেন তিনি, সেটি নাকি তাঁর বাড়িই নয়। জোর-জুলুম করে তিনি ওই বাড়িতে রয়েছেন, সমাজমাধ্যমে তেমনটাই অভিযোগ বাদ্যযন্ত্রশিল্পী অর্ণব বাচস্পতি চক্রবর্তীর। তাঁর কথায়, ২০১১ সালে তিনি নিজের বাড়ি শিলাজিতের কাছে এক বছরের চুক্তিতে ভাড়া দিয়েছিলেন। গানবাজনা করার জন্যেই গায়ক এই বাড়ি ভাড়া নিয়েছিলেন। কিন্তু ভাড়ার এক বছরের মেয়াদের পরেও চুক্তি রিনিউ করেননি শিলাজিৎ। এরপর আস্তে আস্তে গায়ক তাঁর বাড়িতে থাকতে শুরু করেন।

প্রথমে ভালভাবেই তিনি শিলাজিৎ-কে উঠে যেতে বলেছিলেন তাঁর বাড়ি থেকে। কিন্তু গায়ক ছয় মাস সময় চেয়েছিলেন। এই ভাবেই দিনের পর দিন সময়সীমা বাড়াতে থাকেন শিলাজিৎ। এইভাবে তিনবছর কেটে গেল। ২০১৪ সালে যখন গায়ককে উঠে যেতে বলা হয়েছিল, তখন তিনি ক্ষমতা দেখিয়ে বলেন, ওই বাড়ি থেকে উঠবেন না। যা হওয়ার হবে। তারপর থেকেই অর্ণব আইনিভাবে বিষয়টিকে সমাধানের চেষ্টা করছেন। পুরো ঘটনার বিস্তারিত দিয়ে ২০১৬ সালেও অর্ণব সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন। তাতেও কোনও সুরাহা হয়নি। আইনি পথে হেঁটেও কোনও লাভ হয়নি।

তবে এখন পালা বদলেছে। বাংলায় নতুন সরকার গঠন করেছে বিজেপি। তাই তিনি আশাবাদী এবার সমস্যার সমাধান হবে। অর্ণব জানিয়েছেন, এখন তাঁর বাবা-দাদু দুজনেই মারা গিয়েছেন। তাঁরা কেউই বিচার পেলেন না। কিন্তু তিনি এখনও তাঁর বাড়ি ফিরে পাওয়ার চেষ্টা করছেন। এমন সমস্যার কারণে তাঁকে তাঁর মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। এই বিষয়ে শিলাজিৎ জানিয়েছেন, বিষয়টি এখন বিচারাধীন। তাই কিছু বলতে পারলেও মামলা চলাকালীন কিছু বলতে পারবেন না। উকিলের সঙ্গে কথা চলছে। অর্ণবের সমাজমাধ্যমে পোস্ট নিছকই তাঁর সম্মানহানির চেষ্টা। এই নিয়ে তাঁর নামে ভুল খবর রটানো হচ্ছে।

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

‘বেঁচে আছি, কিন্তু…’, আমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা