বলিউডের গায়িকার বাড়ির শোকেসে ৩,৪৭৩টি পুতুল, কারণ জানলে কুর্নিশ জানাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : হাজার হাজার পুতুলের সংগ্রহশালা দেখছেন ? না, কোন দোকান নয় কিংবা এক্সিভিশনও নয়। বিভিন্ন জায়গা থেকে পুতুল সংগ্রহ করে রাখা আছে গায়িকা পলকের বাড়িতে। লোকসংস্কৃতির বহু নিদর্শন দেখতে পাবেন পলকের বাড়িতে পা রাখলেই। এক নয়, দুই নয় ৩ হাজার ৪৭৩ টি পুতুল যত্ন করে তুলে রাখা আছে পলকের আলমারিতে।

কেন এই অদ্ভূত শখ তা জানতে চাওয়া হলে হেসেই উত্তর দেন গায়িকা। জানান,এগুলো পুতুল নয়, এগুলোর এক একটা গল্প। আর গল্প সংগ্রহ করাই আমার শখ। তবে শুধু শখের জন্য নয় জীবন্ত গল্প খুঁজতে তিনি পাড়ি দেন পুতুল নির্মাতাদের কাছে। এর কারণ কী তা জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার কষ্টার্জিত টাকা থেকে সংসার চলে বহু পুতুল বিক্রেতার। তাদরে মুখে হাসি ফোটানোর জন্যই তিনি পুতুল সংগ্রহ করেন। তবে গায়িকার আরও একটা বড় কারণ রয়েছে পুতুল সংগ্রহের।

এই নিয়ে গায়িকা আরও জানান,আমি কনসার্ট করি শুধু গরিব মানুষদের জন্য। শিশুদের চিকিৎসার জন্য। হাজার হাজার পুতুল বিক্রেতা তারা কষ্ট করে পুতুল বানায়। দিন শেষে হাড়ভাঙা পরিশ্রম করে। তাদের কাছ থেকে একটা পুতুল কিনেই আনন্দ পায় আমি। জানি এতে তাদের কষ্ট লাঘব হয় না। তবুও চেষ্টা করি আমার ১০০ শতাংশ দেবার। আমি যখন এই মিশন শুরু করি তখন সাড়ে তিন হাজারের কাছাকাছি শিশুর হার্ট সার্জারি করিয়েছি। প্রতিটি অস্ত্রোপচারের বিনিময়ে একটা করে পুতুল জমা করি।

উল্লেখ্য,পলক মুচ্ছল বহুদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন। শুধু গানের কারণে জনপ্রিয়তা  পান নি তিনি। মানবিক কারণে বারবার শিরোনামে ঘুরপাক খান গায়িকা। টাকা তুলে অর্থ সঞ্চয় করে এই শিশুদের হৃদযন্ত্রে অস্ত্রোপচারের ব্যবস্থা করে থাকেন পলক। 

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম