কেউ প্রযোজক, কেউ অভিনেত্রী, আলাপ করুন সুপারস্টারদের বোনদের সঙ্গে

চলুন রাখি উপলক্ষে আজ আপনাদের সঙ্গে পরিচয় করাই সুপারস্টারদের বোনের সঙ্গে। যাঁদের মধ্যে কেউ প্রযোজক, কেউ পরিচালক, কেউ অভিনেত্রী, পেশাগত জীবনে কে কতটা এগিয়ে আছেন!

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রাত পোহালেই আগামিকাল রাখি পূর্ণিমা। তবে একদিন নয়, এবার তিথি অনুযায়ী দুদিন পড়েছে রাখি। তবে ৩০ অগস্ট দিনটাই বেশি শুভ। সন্ধ্যের পর থেকেই পূর্ণিমা লাগছে। এদিনটার জন্যে সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন বোনেরা। সারাবছর ধরে ঝগড়া, মান-অভিমান ভুলে ভাইয়ের হাতে রাখি বেঁধে তাঁদের মঙ্গলকামনা করবে বোনেরা। জানেন কী, বলিউড তারকাদের পরিবারেও অন্যথা হয়না। সুপারস্টারদের বোনেরাও তাঁদের দাদাদের জন্যে রাখির দিন বিশেষ আয়োজন করে রাখেন। চলুন রাখি উপলক্ষে আজ আপনাদের সঙ্গে পরিচয় করাই সুপারস্টারদের বোনের সঙ্গে। যাঁদের মধ্যে কেউ প্রযোজক, কেউ পরিচালক, কেউ অভিনেত্রী, পেশাগত জীবনে কে কতটা এগিয়ে আছেন!

অজয় দেবগন

অজয় দেবগনের দুটি বোন। একজন নীলম দেবগন, অন্যজন কিনা দেবগন। বোনেদের সঙ্গে দুর্দান্ত বন্ডিং সুপারস্টারের।

সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্তেরও দুই বোন। প্রিয়া ও নম্রতা দত্ত। সঞ্জয়ের দুই বোন লাইমলাইট থেকে অনেক দূরে থাকলেও ভাইয়ের অনেক কাছের।

আমির খান

দুই বোন ও এক ভাইয়ের ছোট্ট ভাই আমির খান। তাঁর বোনেদের নাম যথাক্রমে, নিকহত খান ও ফরহত খান। নিকহত একজন দাপুটে অভিনেত্রী। শাহরুখ খানের পাঠানে বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

শাহরুখ খান

খুব কম মানুষই শাহরুখ খানের দিদির বিষয়ে জানেন। যার নাম শেহনাজ লালারুখ খান। শেহনাজ লাইমলাইট থেকে অনেকটাই দূরে থাকেন, তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে আজ পর্যন্ত কেউ কিছু জানেনা।

সানি দেওল

সানি দেওল-ববি দেওলের চার বোন। অজিতা দেওল, বিজেতা দেওল, এশা ও অহনা দেওল। সানির সঙ্গে চার বোনেরই ভাল সম্পর্ক। তবে এদের মধ্যে এশা শুধুমাত্র অভিনেত্রী। তবে এশা ও অহনা সানির সৎ বোন অর্থাৎ ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর মেয়ে।

হৃতিক রোশন

হৃতিক রোশনের একমাত্র বোনের নাম সুনেয়না রোশন। বোনের সঙ্গে দারুণ বন্ডিং অভিনেতার।

সলমন খান

ভাইজানেরও দুটি বোন। অলবীরা খান ও অর্পিতা খান। দুই বোনের সঙ্গে দারুণ সম্পর্ক সলমনের। তবে অর্পিতা লাইমলাইটে থাকলেও অলবীরা লাইমলাইট থেকে দূরেই থাকেন।

শাহিদ কাপুর

শাহিদ কাপুর একাধিক ভাই-বোন। ঈশান খট্টরও তাঁর ভাই। কিন্তু পঙ্কজ কাপুর ও সুপ্রিয়া পাঠকের একমাত্র মেয়ে হলেন সানা কাপুর। যিনি শাহিদের নিজের বোন। তাঁরা একসঙ্গে ‘সান্দার’ ছবিতে অভিনয় করেন।

রণবীর কাপুর

রণবীর কাপুরের একটি বড় বোন আছে। যার নাম রিদ্ধিমা কাপুর সাহানি। রিদ্ধিমা একজন জুয়েলারি ডিজাইনার। রণবীর ও রিদ্ধিমার সম্পর্ক খুবই কাছের।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার একটি বোনের দাদা, যার নাম অলকা ভাটিয়া। অলকা লাইমলাইটের বাইরে থেকেই ভাইয়ের সাপোর্ট করেন। তাঁর একটি নিজের প্রোডাকশন হাউস রয়েছে।

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের